বাড্ডায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২১, ১৮:০০আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৮:০০

রাজধানীর উত্তর বাড্ডার সাঁতারকুলে আভা আক্তার (১৪) নামের এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) বেলা ১১টায় উত্তর বাড্ডা সাঁতারকুল আব্দুল হামিদ রোডের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

আভা সাঁতারকুল প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। মৃতের বাবা মোহন মোল্লা জানান, বাসার পাশেই রাস্তায় আমাদের একটি  খাবার হোটেল আছে। আমি ও তার মা কুলসুম বেগম সেখানে ছিলাম। বাসায় আভা ও তার সাত বছরের ছোট ভাই হাবিব ছিল। খবর পাই সবার অগোচরে নিজের রুমের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে।

আভাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোহন মোল্লা আরও বলেন, আভা দীর্ঘদিন ধরে অসুস্থ। ২০১৭ সাল থেকে আভার  রক্তশূন্যতা দেখা দেয়। একবার রক্ত পরিবর্তনও করা হয়েছিল। চিকিৎসকের পরামর্শে চলছিল। এছাড়াও মাথায় একটু সমস্যা রয়েছে। মাঝে মধ্যেই অল্পতে রাগ হয়ে যেতো।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

/এআইবি/আরটি/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের