সংখ্যালঘুদের জন্য সংসদে ৬০টি সংরক্ষিত আসন চায় হিন্দু মহাজোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০২১, ১৫:৪৭আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৫:৪৭

সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে জাতীয় সংসদে ৬০টি সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

শুক্রবার (৫ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) জোটের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে নেতারা এ দাবি জানান।

বক্তারা বলেন, স্বাধীনতার প্রাক্কালে দেশে ২২ শতাংশ হিন্দু থাকলেও বর্তমানে তা সরকারি হিসাবে ১১.৮ শতাংশে নেমে এসেছে। হিন্দু ধর্ম নিয়ে প্রতিনিয়ত নানা কটূক্তি ও বিদ্বেষ ছড়ানো হচ্ছে; জবাব দিতে গেলে আইসিটি অ্যাক্টে গ্রেফতার করে জেলে পাঠানো হচ্ছে। কুমিল্লা, হাজীগঞ্জ, নোয়াখালী, রংপুরসহ সাম্প্রতিককালের ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে ১৭ জন হিন্দু সম্প্রদায়ের মানুষ ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হয়ে জেল হাজতে আছে। হিন্দু ধর্ম নিয়ে প্রতিনিয়ত কটূক্তি করলেও আজ পর্যন্ত হিন্দু ধর্ম অবমাননার অভিযোগে কোনও মামলা হয়নি, কাউকে গ্রেফতার করা হয়নি। অতীতের সকল ঘটনাতেই সরকার অপরাধীদের গ্রেফতার ও বিচার করতে ব্যর্থ হয়েছে। ফলে অপরাধীরা অপরাধ করতে আরও উৎসাহিত হচ্ছে।'

তারা বলেন, 'বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হিন্দু ও মুসলিমের মধ্যে প্রীতির বন্ধন বিরাজমান। গুটি কয়েক স্বার্থান্বেষী রাজনৈতিক ব্যক্তি ছাড়া দেশের বেশিরভাগ মানুষ অসাম্প্রদায়িক। কিন্তু এই গুটি কয়েক দুষ্ট মানসিকতার রাজনীতিকরাই বিভিন্ন সময়ে ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে বারবার সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা চালাচ্ছে। এতে করে হিন্দু সম্প্রদায়ই শুধু বারবার নির্যাতিত হচ্ছে না; বিশ্বে দেশের ভাবমূর্তিও ভূলুণ্ঠিত হচ্ছে। সে কারণে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং দুষ্ট রাজনীতিকদের হাত থেকে হিন্দু সম্প্রদায়কে রক্ষা করতে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে জাতীয় সংসদে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচনব্যবস্থা এবং একটি সংখ্যালঘু মন্ত্রণালয় প্রতিষ্ঠা দরকার।

অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন জোটের মহাসচিব অ্যাড. গোবিন্দ চন্দ্র প্রামাণিক। এসময় আরও উপস্থিত ছিলেন‑ জোটের সিনিয়র সহসভাপতি অ্যাড. প্রদীপ চন্দ্র পাল, প্রধান সমন্বয়কারী বিজয় কৃষ্ণ ভট্টাচার্য, প্রেসিডিয়াম মেম্বার অভয় কুমার রায়, যুগ্ম মহাসচিব অ্যাড. প্রদীপ কুমার সরকার, নকুল চন্দ্র মণ্ডল, শ্যামল কান্তি নাগ, আন্তর্জাতিক সম্পাদক নরেশ হালদার, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাড. প্রতীভা বাকচী, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাড. অচ্যুতানন্দ ঘরামী প্রমুখ।

/বিআই/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম