জ্বালানি তেলসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে ট্রেড ইউনিয়ন কেন্দ্রের মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০২১, ১৫:৪৬আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৫:৪৮

জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র। ডিজেল, কেরোসিন ও এলপিজি গ্যাসের বর্ধিত মূল্য নিম্নআয়ের শ্রমজীবী মানুষের দুর্ভোগ আগের থেকে আরও বাড়াবে বলে মানববন্ধনে বক্তারা বলেন।

রবিবার (৭ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শ্রমিক নেতা শহিদুল্লাহ চৌধুরী বলেন, গত দুই বছর যাবত মহামারি করোনা ভাইরাসের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শ্রমজীবী মেহনতি মানুষ। বহুসংখ্যক শ্রমিক-কর্মচারী চাকরি হারিয়েছে। এরই মধ্যে চাল, ডাল, তেল, চিনিসহ নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি শ্রমিক কর্মচারীদের জীবনে মারাত্মক প্রভাব ফেলেছে। সম্প্রতি 'মরার উপর খাঁড়ার ঘা' হিসেবে ডিজেল ও কেরোসিনের মূল্য বৃদ্ধির মাধ্যমে সরকার নিম্নআয়ের শ্রমজীবী মেহনতি মানুষকে আরও দুর্বিসহ অবস্থার দিকে ঠেলে দিয়েছে।

অন্যান্য বক্তারা বলেন, করোনাকালে কর্মহীন হয়ে পড়া অধিকাংশ শ্রমিক এখনও চাকুরিতে ফিরতে না পেরে পরিবার-পরিজনসহ মানবেতর জীবনযাপন করছে। একদিকে শ্রমজীবী মানুষের উপার্জন কমে গেছে, অন্যদিকে হঠাৎ করে ডিজেল ও কেরোসিনের মূল্য বৃদ্ধির ফলে তাদের জীবনযাপনের ব্যয় আরও বেড়ে যাবে। ডিজেল ও কেরোসিনের মূল্য বৃদ্ধির অজুহাতে ইতোমধ্যে বাস ও লঞ্চ মালিকরা তাদের বাস-লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে। ফলে দুর্ভোগের শিকার হচ্ছে নিম্নআয়ের শ্রমজীবী মানুষ।

এসময় রেশনের মাধ্যমে চাল, ডাল, তেল, চিনিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী সর্বস্তরের শ্রমিক-কর্মচারীদের মধ্যে সস্তায় ও নির্ধারিত মূল্যে সরবরাহের দাবি জানানো হয়। একই সঙ্গে ডিজেল ও কেরাসিনের বর্ধিত মূল্য প্রত্যাহারেরও দাবি জানায় বক্তারা। সংগঠনটি একইসঙ্গে জুতা কারখানায় আগুনে দগ্ধ হয়ে ৫ শ্রমিক নিহত হওয়ার ঘটনায় দায়ীদের গ্রেফতার ও নিহতদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানের দাবিও জানিয়েছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের ঢাকা মহানগর সভাপতি মো. আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় দফতর সম্পাদক সাহিদা পারভীন শিখা, প্রচার সম্পাদক মোবারক হোসেন, মহানগর সাধারণ সম্পাদক ইদ্রিস আলীসহ অন্যান্যরা।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান