অতিরিক্ত ভাড়া আদায়, ৩৩৬টি বাসকে সাড়ে ৩ লাখ টাকার বেশি জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০২১, ২০:৩৩আপডেট : ১১ নভেম্বর ২০২১, ২০:৪২

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত আদায় করায় ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকার ৩৩৬টি বাস ও মিনিবাসের বিরুদ্ধে মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে জরিমানা করা হয়েছে সাড়ে ৩ লাখ টাকার বেশি। বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিআরটিএ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জানা যায়, ঢাকা ও চট্টগ্রাম মহানগরের সড়কে আজ সারাদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেন বিআরটিএ’র ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারা অতিরিক্ত ভাড়া আদায় এবং অন্যান্য কারণে ২৮৭টি ডিজেল ও ৪৯টি সিএনজিচালিত বাস ও মিনিবাসের বিরুদ্ধে মামলা দেন। একইসঙ্গে ৩ লাখ ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পরিদর্শন করেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার ও পরিচালক (এনফোর্সমেন্ট) মো. সরওয়ার আলম। অভিযানের সময় ছিল বাস ও মিনিবাস মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা।

/আরটি/জেএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ