মুক্তিযোদ্ধাদের স্বচ্ছ তালিকা না করতে পারা সরকারের ব্যর্থতা: ইসলামী আন্দোলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০২১, ১৬:৩১আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ১১:৪১

১৯৭১ সালে নিজের ও পরিবারের জীবনকে ঝুঁকির মধ্যে রেখে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া অনেক মুক্তিযোদ্ধা স্বাধীনতার ৫০ বছর পরও স্বীকৃতি বঞ্চিত। এদের অনেকেই মানবেতর জীবনযাপন করছেন। এমন সংবাদ দেশবাসীর জন্য লজ্জার। স্বাধীনতার ৫০ বছরেও মুক্তিযোদ্ধাদের পরিপূর্ণ স্বচ্ছ একটি তালিকা দেশবাসীকে দিতে না পারা ক্ষমতাসীন সরকারের ব্যর্থতা।

শনিবার (২০ নভেম্বর) সকালে রাজধানীতে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক বিভাগের উদ্যোগে দলের বিভিন্ন জেলার মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা প্রজন্মের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন দলটির মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ।

ইসলামী আন্দোলন মহাসচিব বলেন, রাজনৈতিক মতভিন্নতাসহ অন্য যে কোনও কারণে যে সকল প্রকৃত মুক্তিযোদ্ধা স্বীকৃতি বঞ্চিত রয়েছেন আগামী ডিসেম্বর মাসের মধ্যে তাদেরকে স্বীকৃতি দিতে হবে।

তিনি বলেন, মানুষ যে আশা নিয়ে দেশ স্বাধীন করেছিলো সে আশা আজও পূরণ হয়নি। লুটপাট, বৈষম্য, জুলুম-নির্যাতন চলছে। ভোটের অধিকার থেকে মানুষ বঞ্চিত। এ পরিস্থিতিতে স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় চরমোনাই পীর সাহেবের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার কোনও বিকল্প নেই।

দলটির কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের সভাপতিত্বে ও মুক্তিযুদ্ধ প্রজন্ম পরিষদের সহ-সভাপতি মুহাম্মাদ নুরুজ্জামান সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন— ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব আমিনুল ইসলাম, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াদুদ, ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ সভাপতি শহিদুল ইসলাম কবির প্রমুখ।

/সিএ/এমএস/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ভুয়া মুক্তিযোদ্ধাদের আইনের আওতায় আনার কথা জানালেন মন্ত্রী
মুক্তিবার্তা-ভারতীয় তালিকা থেকে সাড়ে ৬ হাজার ‘মুক্তিযোদ্ধার’ নাম বাতিল
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী