‘রাজাকার ও অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা বানানো’ বন্ধ করার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২৩, ১৩:৫৩আপডেট : ২৮ মে ২০২৩, ১৩:৫৩

একটি চক্র রাজাকার ও অমুক্তিযোদ্ধাদের নাম বীর মুক্তিযোদ্ধাদের তালিকায় টাকার বিনিময়ে সন্নিবেশিত করছে অভিযোগ করে এই প্রক্রিয়া বন্ধ করার দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধাদের সংগঠন ন্যাশনাল ফ্রিডম ফাইটার ফাউন্ডেশন (এনএফএফএফ)। একই সঙ্গে হাইকোর্টের আদেশপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সংসদের অ্যাডহক কমিটি অনুমোদনের দাবি জানিয়েছে সংগঠনটি।

রবিবার (২৮ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধাদের সংগঠন খ ম আমীর আলী।

বীর মুক্তিযোদ্ধা খ ম আমীর আলী বলেন, ‘বর্তমানে দায়িত্বপ্রাপ্ত একটি চক্র রাজাকার ও অ-মুক্তিযোদ্ধাদের নাম বীর মুক্তিযোদ্ধাদের তালিকায় টাকার বিনিময়ে সন্নিবেশিত করছে; যা দেশ ও জাতির স্বার্থে অত্যন্ত অবমাননাকর।’

তিনি বলেন, ‘গত ২০১৭ সাল থেকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কার্যক্রম বন্ধ থাকায়, জেলা প্রশাসককে জেলা কমান্ডার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে উপজেলা কমান্ডার বানানো মুক্তিযোদ্ধা সংসদের শুধু অবমাননা করাই নয়, পরিষ্কারভাবে বীর মুক্তিযোদ্ধাদের অপমানিত করা হয়েছে। আমরা এই চক্রান্ত থেকে মুক্তি চাই। আমার আমাদের পবিত্র সংগঠনকে দ্রুত ফেরৎ চাই।’

তিনি আরও বলেন, ‘মুক্তিযোদ্ধাদের ভোটার তালিকায় রাজাকার ও অমুক্তিযোদ্ধাদের নাম থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন ২০২২-২৩ স্থগিত ঘোষণা করেন। এরপরেও মুক্তিযোদ্ধাদের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা একদল মুক্তিযোদ্ধা নামধারী স্বার্থান্বেষী মহল এই মুহূর্তে মুক্তিযোদ্ধাদের নির্বাচন দেওয়ার জন্য গোপনে ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা মনে করি, আগামী জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন হলে সারা দেশে মুক্তিযোদ্ধাদের মধ্যে গ্রুপিং সৃষ্টি হবে এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ভূলুণ্ঠিত হবে।’ এ সময় তারা হাইকোর্টের আদেশপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সংসদের ‘অ্যাডহক কমিটি’ দ্রুত বাস্তবায়নের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনএফএফএফ এর সিনিয়র সহ-সভাপতি ও সাবেক মহাপুলিশ পরিদর্শক বীর মুক্তিযোদ্ধা ড. কাজী বজলুর রহমান, এনএফএফএফ এর ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. আ. সালাম, বীর মুক্তিযোদ্ধা সুবেদার আব্দুল ওয়াহাব (বীর প্রতীক), বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হক (বীর প্রতীক), বীর মুক্তিযোদ্ধা মোসাম্মৎ রুবিনা খান, এনএফএফএফ এর সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মুহাম্মদ শফিউদ্দিন ভূঁইয়া প্রমুখ।

/এএজে/ইউএস/
সম্পর্কিত
নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনমুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে আরেক মুক্তিযোদ্ধাকে সংগঠন থেকে বহিষ্কার
জামায়াতে যোগ দেওয়া মুক্তিযোদ্ধা কমান্ডারকে বহিষ্কার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম