মুগদায় সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২১, ১২:৩৬আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১২:৩৭

রাজধানীর মুগদা থানার মাতব্বর গলির পাঁচ তলা ভবনের নিচ তলায় রান্না ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চার জন দগ্ধ হয়েছেন। সোমবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

দগ্ধরা হলেন সুধাংশু (৩৫), তার স্ত্রী প্রিয়াংকা (৩২), ছেলে উরফ (৫) এবং শাশুড়ি শেফালি (৫৫)।

শেখ হাসিনা বার্নের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন এসব তথ্য জানান।

তিনি জানান, মুগদা থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ চার জনকে হাসপাতালে আনা হয়েছে।  তাদের মধ্যে শিশু উরফের শরীরের ৬৭ শতাংশ, বাবা সুধাংশুর ২৫ শতাংশ, মা প্রিয়াংকার ৭২ শতাংশ এবং নানি শেফালির শরীরের ৩৫ শতাংশ বার্ন ও ইনহ্যালেশন ইনজুরি হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। শিশুসহ তিন জনের অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধ সুধাংশুর শ্যালক পলাশ বলেন, ‌‘সকালে আমার বোন রান্না করতে গেলে চুলায় দিয়াশলাই দেওয়ার সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পরে তাদের চার জনকে উদ্ধার করে শেখ হাসিনা বার্নে নিয়ে এসেছি। তাদের অবস্থা ভালো নয় বলে ডাক্তাররা জানান।’

তিনি আরও বলেন, ‘আমার বোনজামাই তার পরিবারকে নিয়ে মুগদা থানার মাতব্বরগলির ৩৭/৩৭ নম্বর বাসার নিচ তলায় ভাড়া থাকতো।’

/এআরআর/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের