ডিএসসিসির গাড়ির ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু, চালক আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২১, ১৫:৫৯আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৬:০৮

রাজধানীর গুলিস্তানে সড়কে নটর ডেম কলেজের শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লা বহনকারী সেই গাড়ির চালক রাসেলকে (২৬) আটক করেছে পুলিশ।

বুধবার (২৪ নভেম্বর)  দুপুরে তাকে আটক করা হয়। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সকালে গুলিস্তানে ওই গাড়ির ধাক্কায় শিক্ষার্থী নাঈম হাসানের মৃত্যু হয়।

ঘটনার প্রতিবাদে নাঈমের সহপাঠীসহ নটর ডেম কলেজের শিক্ষার্থীরা কলেজের সামনে সড়ক অবরোধ করে। পরে হত্যার বিচার চেয়ে বিক্ষোভ মিছিল নিয়ে তারা মতিঝিল-গুলিস্তান এলাকার সড়কে অবস্থান করে। পরে শিক্ষার্থীরা গুলিস্তানের রাজউক চত্বরে সড়ক অবরোধ করে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, বিক্ষোভকারী শিক্ষার্থীরা সিটি করপোরেশনের সামনে অবস্থান করছে। এসময় ওই এলাকায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।

আরও পড়ুন: ডিএসসিসি'র ময়লার গাড়ির ধাক্কায় নটর ডেম শিক্ষার্থীর মৃত্যু নাঈম হত্যার বিচার চেয়ে সড়কে নটর ডেম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

/এমএস/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি