নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় শিক্ষার্থীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০২১, ১২:৫১আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৩:২৫

নিরাপদ সড়কের দাবিতে আবারও মাঠে নেমেছে রাজধানীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে  রাজধানীর কাকরাইল এলাকায় বিক্ষোভ মিছিল শুরু করে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থীরা। মিছিলটি উইলস লিটলস স্কুলের সামনে থেকে শুরু হয়ে শান্তিনগর এলাকা প্রদক্ষিণ করে।

বিভিন্ন এলাকা প্রদক্ষিণের সময় সংলগ্ন স্কুলের শিক্ষার্থীরা এসে যোগ দিতে থাকে মিছিলটিতে।

এদিকে দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়িচাপায় শিক্ষার্থী নাঈম হাসান নিহতের ঘটনায় বিচারের দাবিতে আজও বিক্ষোভ করছেন নটর ডেম কলেজের শিক্ষার্থীরা। এ ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা। বেলা সাড়ে ১১টা থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। চার শতাধিক শিক্ষার্থী মতিঝিল শাপলা চত্বর থেকে বিক্ষোভ শুরু করে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন। তারা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে সিটি করপোরেশনের ভবনের দিকে অগ্রসর হন। সেখান থেকে তারা গুলিস্তানে গিয়ে সমাবেশ করবেন বলে জানান।

এদিকে, শান্তিনগরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে ভিকারুননিছা নুন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। এসময় তারা সহপাঠী শিক্ষার্থী হত্যার বিচার চেয়ে স্লোগান দিতে থাকেন। তারা বলতে থাকেন—উই ওয়ান্ট জাসটিস। বিক্ষোভে অংশ নেন সহস্রাধিক শিক্ষার্থী। এসময় তাদের সঙ্গে আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। সভাস্থলে আইনশৃঙ্খলা রক্ষীবাহিনীর সদস্যরা রয়েছেন।

উল্লেখ্য, তেলের দাম বাড়ানোর জেরে বাস ভাড়া বেশি আদায় নিয়ে কয়েকদিন ধরে যাত্রীদের সঙ্গে বিতণ্ডা চলছিল পরিবহন সংশ্লিষ্টদের। সেই সঙ্গে শিক্ষার্থীদের হাফ ভাড়া দেওয়া নিয়ে নানা অপ্রীতিকর ঘটনার জেরে এই আন্দোলন। এরমধ্যে গতকাল সড়ক দুর্ঘটনায় নটর ডেম কলেজের এক শিক্ষার্থীর নিহতের ঘটনায় আবারও সড়কে নেমে আসে শিক্ষার্থীরা।

সড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ-সমাবেশ

/এসএস/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের