নাঈমের মৃত্যু: রাজধানীজুড়ে সড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০২১, ১৩:৫৬আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৩:৫৯

নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানকে গাড়ি চাপা দিয়ে হত্যার বিচারের দাবিতে রাজধানীর শান্তিনগরে সড়ক অবরোধ করেছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজেরে শিক্ষার্থীরা। অপরদিকে, মতিঝিলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে নিহত নাঈম হাসানের সহপাঠীরা।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল থেকে প্রথমে নটর ডেম কলেজের শিক্ষার্থীরা মতিঝিলে বিক্ষোভ শুরু করে। এরপর বেলা১২টার দিকে রাজধানীর শান্তিনগর মোড়ে ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এসময় তারা সড়কের যান চলাচল বন্ধ করে দেয়। শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’ শ্লোগানে বিক্ষোভ করতে থাকে। এসময় তাদের সঙ্গে রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরাও যোগ দেন।

ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষার্থী সাইমা অভিযোগ করেন, ‘প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি মাসে এবং প্রতি বছর আমাদের এভাবে রাস্তায় হত্যা করা হবে। কেন তারা ওভার স্পিডে গাড়ি চালায়? আমাদের জীবনের কি কোনও দাম নেই।’

এদিকে, নটরডেম শিক্ষার্থীদের দেয়া ৪৮ ঘন্টার মধ্যে চালককে গ্রেফতার ও আইনের আওতায় আনার বিষয়ে স্পষ্ট কোন সংবাদ না পাওয়ায় তারা পুনরায় সড়কে নেমেছে বলে দাবি করেছেন।

 

/এআরআর/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী