রাজধানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২১, ২৩:২৮আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ২৩:২৮

রাজধানীর খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক নারী মারা গেছেন। তার পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৩৫। পরনে আছে সাদা গোলাপী প্রিন্টের কামিজ ও কমলা রঙের সালোয়ার। ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

শুক্রবার (২৬ নভেম্বর) দুপুর ২টায় খিলক্ষেত রেলক্রসিং খাঁ পাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

ওই নারীকে হাসপাতালে নিয়ে আসা পথচারী রাজু চৌধুরী জানান, রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন ওই নারী।

পরে সেখান থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও পরে সেখান থেকে বিকাল চারটায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২০৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ছয়টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানায় জানানো হয়েছে।

/এআইবি/এআরআর/এফএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের