‘অবৈধ দখল উচ্ছেদ করে নদী-খাল-জলাধার ফিরিয়ে আনা হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০২১, ১৭:৪১আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৮:২৫

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, অবৈধ দখল উচ্ছেদ করে নদী, খাল ও জলাধারের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা হবে। শনিবার (২৭ নভেম্বর) সকালে রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে ‘বুড়িগঙ্গা নদী মোর্চা’ এবং ‘ওয়াটার কিপারস বাংলাদেশ কনসোর্টিয়াম’ আয়োজিত বুড়িগঙ্গা নদী উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

অবৈধ দখলদারদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে ডিএনসিসি মেয়র বলেন, সিটি করপোরেশন থেকে অবৈধ দখলদারদের নোটিশও দেওয়া হবে না। এর আগেই উচ্ছেদ করা হবে। ডিএনসিসির উদ্যোগে জনগণের সহায়তায় খাল উদ্ধার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রতিটি খালের দুই পাড়ের সীমানা নির্ধারণ করে ওয়াকওয়ে নির্মাণসহ যথাযথভাবে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, অপরিকল্পিত ঢাকার অধিকাংশ ভবনেই কার্যকর সেপটিক ট্যাংক ও সোক ওয়েল না থাকায় অপরিশোধিত পয়ঃবর্জ্য সরাসরি ড্রেন ও খালে পড়ায় জলাশয়ের পানি ও পরিবেশ দূষিত হচ্ছে। পরিবেশের স্বার্থেই নগরীর বাসাবাড়িতে আধুনিক সেপটিক ট্যাংক ও সোক ওয়েল স্থাপন করতে হবে এবং পরিশোধন ব্যবস্থা সচল রাখতে হবে। কংক্রিটের ঢাকা থেকে বাঁচতে হলে বিশুদ্ধ অক্সিজেনের জন্য গাছের বিকল্প নেই। তাই ডিএনসিসির পক্ষ থেকে শূন্য থেকে দুই বছর বয়সী সব শিশুকে জন্মসনদের সঙ্গে জিও ব্যাগে করে একটি করে গাছের চারা উপহার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় যেসব ভবনে ছাদ বাগান করা হবে সেসব ভবন মালিকদের ১০ শতাংশ হোল্ডিং ট্যাক্স মওকুফ করা হবে। সবুজায়নের মাধ্যমে ঢাকাকে একটি অক্সিজেন হাব হিসেবে গড়ে তুলতে হবে।

বিশিষ্ট মানবাধিকারকর্মী ও বুড়িগঙ্গা নদী উৎসবের সভাপতি সুলতানা কামালের সভাপতিত্বে এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক ও ওয়াটার কিপারস বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিলের সঞ্চালনায় অনুষ্ঠানে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান এবং স্থানীয় কাউন্সিলর আসিফ আহমেদ উপস্থিত ছিলেন।

 

 

/এসএস/এফএ/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী