৮০ শতাংশ পরিবহন মালিক গরিব: এনায়েত উল্যাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০২১, ২২:৩২আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ২২:৩২

ঢাকায় চলাচলকারী পরিবহন মালিকদের ৮০ শতাংশ গরিব বলে মন্তব্য করেছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ। তিনি বলেছেন, একটি বাস দিয়ে নিজের সংসার চালায় কেউ কেউ। তারা কীভাবে ক্ষতি সামলাবে।

শ‌নিবার (২৭ ন‌ভেম্বর) বাসে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া ঠিক করা নি‌য়ে অংশীজনদের স‌ঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ‘হাফ ভাড়া নেওয়া হলে সরকার কীভাবে বাস মালিকদের ক্ষতি পোষাবে আগে সেই সিদ্ধান্ত নিতে হবে। আমরা শিক্ষার্থীদের দাবি মেনে নিতে চাই। এ ব্যাপারে আমরা আন্তরিক। কিন্তু আগে অনেক বিষয়ের সমাধান করতে হবে।’

কে শিক্ষার্থী আর কে শিক্ষার্থী নয় এ নিয়ে জটিলতা হবে জানিয়ে এনায়েত উল্যাহ বলেন, ‘বাসে উঠে সবাই বলবে আমরা ছাত্র। অনেকে এ সুবিধা নেওয়ার জন্য আইডি কার্ড বানিয়ে নিতে পারে। সরকার এর সমাধান কীভাবে করবে সেটাও দেখতে হবে।’

এদিকে হাফ ভাড়া নিয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বিআরটিএ এবং পরিবহন মালিক ও শ্রমিকদের মধ্যে কোনও সিদ্ধান্ত হয়নি। তবে এটি চালু করতে সরকারের কাছে কয়েক দফা প্রস্তাব তুলে ধরেছেন পরিবহন নেতারা।

বৈঠকে বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার ব‌লেন, ঢাকা মহানগরে কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, কত ছাত্র পড়াশোনা করে, কত ছাত্র বাস ব্যবহার করে, সবার আর্থিক অবস্থা একই রকম কিনা বিষয়গুলো জানা দরকার।

তিনি আরও বলেন, ৫০ ভাগ ভাড়া নিতে গিয়ে যদি দেখা যায় ছাত্রের সংখ্যা অনেক বেশি, সে ক্ষেত্রে পরিবহন সেক্টর চালানোর জন্য ভর্তুকির পরিমাণ কী হবে সেটাও প্রস্তাবে এসেছে। এ নিয়ে আরও আলোচনার প্রয়োজন আছে।

বৈঠকে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আব্দুল বাতেন বাবু, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার মো. আশফাকসহ বিআরটিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাস মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের নেতারা উপস্থিত ছিলেন।

/এসএস/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম