নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের কাকরাইল ও শান্তিনগর মোড় অবরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২১, ১৫:১১আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৫:১৮

নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর কাকরাইল ও শান্তিনগর মোড় অবরোধ করেছে হাবীবুল্লাহ্‌ বাহার কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ ও ভিকারুন নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

রবিবার (২৮ নভেম্বর) বেলা দেড়টা থেকে তারা সড়কে অবস্থান করে যান চলাচল বন্ধ করে দেয়। এসময় তারা নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

রিতা নাহার নামে এক শিক্ষার্থী বলেন, ক্লিনারের হাতে কীভাবে গাড়ির চাবি তুলে দেওয়া হয়। অথচ সেই ক্লিনারের অভিভাবক নাকি নিরাপদ সড়ক গড়বেন—এ জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা আশ্চর্য হয়েছি, মেয়ররা কোনও ব্যবস্থা নিচ্ছেন না।

রাজিব মাহমুদ নামে অপর এক শিক্ষার্থী বলেন, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে আমরা রাস্তা ছাড়বো না। আন্দোলন চালিয়ে যাবো। আমরা আগেও আন্দোলন করেছি। কিন্তু কোনও ফল পাইনি। সড়কে একের পর এক হত্যাকাণ্ড ঘটেই যাচ্ছে। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের কাকরাইল ও শান্তিনগর মোড় অবরোধ নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের কাকরাইল ও শান্তিনগর মোড় অবরোধ নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের কাকরাইল ও শান্তিনগর মোড় অবরোধ

/এসএস/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে