সোমবার রাজপথে নামার ঘোষণা দিয়ে সড়ক ছেড়েছে শিক্ষার্থীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২১, ১৬:৩৩আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৬:৩৩

দাবি আদায় না হলে সোমবার (২৯ নভেম্বর) আবারও সড়ক অবরোধের ঘোষণা দিয়ে রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বর সড়ক ছেড়ে দিয়েছে শিক্ষার্থীরা।

রবিবার (২৮ নভেম্বর) বেলা আড়াইটার দিকে তারা সড়কটি ছেড়ে দেয়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে বেলা ১২টার দিকে রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, ফার্মগেট, তেজগাঁওসহ বিভিন্ন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হয়ে আন্দোলন শুরু করে।

নাখালপাড়ার শহীদ মনু মিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী আরিফ বলেন, আমাদের নিরাপদ সড়ক নিশ্চিত করতে হবে।

মোহাম্মদপুর সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অন্তর বলেন, আমরা আর কত প্রাণ দিলে সড়ক নিরাপদ হবে?

বিক্ষোভে লালমাটিয়া মহিলা কলেজ, আইডিয়াল কলেজ, পাবলিক কলেজের শিক্ষার্থীরাও অংশ নিয়েছে।

গ্রিন রোডের হামদর্দ পাবলিক কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জিসান বলেন, আমরা সরকারকে সময় দিয়েছিলাম, কিন্তু আমাদের দাবি মানা হয়নি। তাই আমরা আবারও রাস্তায় নেমেছি।

তিনি বলেন, সরকার বিআরটিসি বাসে হাফ পাশ ভাড়া দিয়েছে কিন্তু সব রুটে তো বিআরটিসি নেই। বেসরকারি বাসেও হাফ পাশ ভাড়া নিশ্চিত করতে হবে। সোমবার রাজপথে নামার ঘোষণা দিয়ে সড়ক ছেড়েছে শিক্ষার্থীরা ছবি: সাজ্জাদ হোসেন ছবি: সাজ্জাদ হোসেন ছবি: সাজ্জাদ হোসেন

/এআরআর/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের