২৬ ডিসেম্বরে চালু হবে ‘ঢাকা নগর পরিবহন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২১, ১৬:৫১আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৬:৫১

বাস রুট রেশনালাইজেশন কমিটির ১৮তম সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল ‘ঢাকা নগর পরিবহন’ নামের বাস রুট। কিন্তু রবিবার (২৮ নভেম্বর) ১৯তম সভা শেষে এই সিদ্ধান্ত পরিবর্তন করে আগামী ২৬ ডিসেম্বর থেকে এই সেবা চালু করার কথা জানিয়েছে বাস রুট রেশনালাইজেশন কমিটি।

রবিবার ডিএসসিসি নগর ভবনের বুড়িগঙ্গা হলে অনুষ্ঠিত বাস রুট রেশনালাইজেশন কমিটির ১৯তম সভা শেষে এ তথ্য জানানো হয়।

সভা শেষে কমিটির সভাপতি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, আমরা নির্দিষ্ট তারিখেই পাইলটিং চালু করতে চেয়েছিলাম।কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি ১ ডিসেম্বর তারিখটা আমরা ঠিক রাখতে পারিনি। দীর্ঘদিন ধরে গণপরিবহনে যে বিশৃঙ্খলা তা দ্রুত অবসান ঘটানো অত্যন্ত কঠিন। তবে আমরা দৃঢ়তার সঙ্গে এই কাজ হাতে নিয়েছি। আমরা সংকল্পবদ্ধ এটা বাস্তবায়ন অবশ্যই করবো। ১ ডিসেম্বরে চালু করা না গেলেও এই ডিসেম্বর মাসেই আমরা এটা চালু করবো।

সভা শেষে বাস রুট রেশনালাইজেশন কমিটির আরেক সদস্য ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, বাস মালিকরা আমাদের যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা সেই কথা রাখতে পারেনি। তাই আমরা বিআরটিসির বেশ কিছু বাস নিয়ে আগামী ১ ডিসেম্বরের পরিবর্তে ২৬ ডিসেম্বর এই রুট চালু করবো। এছাড়া আগামী ১২ ডিসেম্বরের মধ্যে যদি কোন পরিবহন আমাদের কাছে এই রুটে চলার জন্য আবেদন করে তাহলে আমরা সেইসব বাসগুলোকে নিবো।

এর আগে গত ৫ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনে রুট রেশনালাইজেশন কমিটির ১৮তম সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ঘোষণা দেওয়া হয় যে আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে ‘ঢাকা নগর পরিবহন’ নামের বাস রুট রেশনালাইজেশনের প্রথম ধাপ। কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত চলবে এ পরিবহন। প্রায় ২১ কিলোমিটারের এ রুটে কিলোমিটার প্রতি ভাড়া পড়বে দুই টাকা ২০ পয়সা।

/এসএস/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী