রাজধানীতে ৯ মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ১১৯

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২১, ১৭:৪২আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৭:৪২

চলতি বছরের জানুয়ারি থেকে ২৫ নভেম্বর পর্যন্ত রাজধানীতে ১১৪টি সড়ক দুর্ঘটনায় ১১৯ জন নিহত হয়েছে।

রবিবার (২৮ নভেম্বর) রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনের তথ্য তুলে ধরে সংগঠনটি জানায়, নিহতদের মধ্যে পথচারী ৬২ জন (৫২ দশমিক ১০ শতাংশ) মোটরসাইকেল চালক ও আরোহী ৩৩ জন (২৭ দশমিক ৭৩ শতাংশ) এবং অন্যান্য যানবাহন (বাস, রেকার, প্যাডেল রিকশা, প্যাডেল ভ্যান, অটোভ্যান, ঠেলাগাড়ি ইত্যাদি)-এর  যাত্রী ও আরোহী  ২৪ জন (২০ ধশমিক ১৬ শতাংশ)।

সময় বিশ্লেষণে দেখা যায়, দুর্ঘটনাগুলো ঘটেছে— ভোরে ২৩টি, সকালে ২১টি, দুপুরে ১১টি, বিকালে ১৬টি, সন্ধ্যায় ৪টি এবং রাতে ৩৯টি।

এসব দুর্ঘটনায় ১৭২টি যানবাহন সম্পৃক্ত। এরমধ্যে ট্রাক ৩৭টি, বাস ৪২টি, মোটরসাইকেল ৩৩টি, কাভার্ডভ্যান ৪টি, পিকআপ ১৫টি, সিটি করপোরেশনের ময়লাবাহী ট্রাক ৪টি, অটোরিকশা ৮টি, লরি ২টি, লেগুনা ৪টি, জিপ ২টি, রিকশা ৬টি, ট্রেন ১টি, রেকার ২টি, প্রাইভেটকার ৭টি, ঠেলাগাড়ি ১টি এবং  ৪টি অটোভ্যান দুর্ঘটনা ঘটেছে।

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম