দুর্জয়ের মৃত্যুর পর শিক্ষার্থীদের দুর্বার আন্দোলনের ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২১, ০২:১২আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ০২:১৪

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা চলমান আন্দোলনকে আরও বেগবান করার ঘোষণা দিয়েছে।

ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পেজ ও গ্রুপে মঙ্গলবার (৩০ নভেম্বর) রাস্তায় নামার ঘোষণা দেয় তারা। প্রাইভেট ও পাবলিক এসব গ্রুপে শিক্ষার্থীরা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের রাজপথে নামার আহ্বান জানিয়েছে।

নিরাপদ সড়ক আন্দোলনের (নিসআ) ফেসবুক পেজ ও গ্রুপে শিক্ষার্থীদের প্রতিবাদী বিভিন্ন আলোচনা দেখা গেছে। তারা সেখানে মঙ্গলবার সকাল থেকে কোন প্রতিষ্ঠান কোথায় জমায়েত হবে তাও জানিয়ে দিচ্ছে।

এরকম এক বার্তায় স্টুডেন্ট ফোরাম ও একরামুন্নেছা স্কুলের শিক্ষার্থীরা জানিয়েছে, "রামপুরায় অনাবিল বাসের চাপায় শিক্ষার্থী মো. মাইনুদ্দীন ইসলাম দুর্জয় হত্যার প্রতিবাদে আমরা আবারও নিরাপদ সড়কের দাবিতে আগামীকাল ১১টায় মতিঝিল শাপলা চত্তরে একজোট হবো।  সবাইকে অংশগ্রহণ করতে বলা হচ্ছে! বি.দ্র.: সকল কলেজ, স্কুল, ভার্সিটির শিক্ষার্থীরা আমন্ত্রিত।"

সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীরা এভাবে নিজেদের মধ্যে যোগাযোগ করে আন্দোলনের ঘোষণা দিচ্ছে।

আরও পড়ুন: রামপুরায় বাসচাপায় শিক্ষার্থী নিহত, আট বাসে উত্তেজিত জনতার আগুন

বাসের চালক-হেলপার আটক

/এআরআর/এমএস/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের