বাসের চালক-হেলপার আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২১, ০১:২১আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ০১:৫৮

রাজধানীর রামপুরায় বাসচাপায় শিক্ষার্থী মো. মাইনুদ্দীন ইসলাম দুর্জয় নিহতের ঘটনায় ওই বাসের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৯ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ আব্দুল আহাদ সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি বলেন, আমরা ঘটনার পরপরই ওইখানে ছিলাম। উত্তেজিত জনতাকে শান্ত করতে কাজ করেছি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতা করেছি।

এই ঘটনা কিভাবে ঘটলো, কেন ঘটলো তা তদন্ত করে দেখা হবে।

তিনি বলেন, যে বাসটি চাপা দিয়েছে, সেই অনাবিল পরিবহনের চালক ও হেলপারকে আমরা আটক করেছি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

মাইনুদ্দিন স্থানীয় একরামুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। তার বাবার নাম মো. আব্দুর রহমান। পূর্ব রামপুরার তিতাস রোডে ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতো মাইনুদ্দিন। ব্রাহ্মণবাড়িয়া জেলার স্থায়ী বাসিন্দা তিনি।

এর আগে রাত সোয়া ১০টার দিকে রামপুরা ব্রিজের কাছে সড়কে অনাবিল পরিবহনের একটি বাসের চাপায় একরামুন্নেসা স্কুলের শিক্ষার্থী দুর্জয় মারা যায়। খবর ছড়িয়ে পরলে স্থানীয়রা অন্তত আটটি বাসে আগুন দেয়। আরও ৮/৯ টা গাড়িতে ভাংচুর চালায়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে।

আগুন নেভানোর পর পুলিশ রেকার দিয়ে সড়ক থেকে বাসগুলো সরানোর কাজ করছে।

উল্লেখ্য, গত ২৪ নভেম্বর দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় নটর ডেম কলেজ শিক্ষার্থী নাঈম হাসান মারা যায় রাজধানীর গুলিস্তানে। এই ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা  নিরাপদ সড়কের দাবিতে ৯ দফা ঘোষণা দিয়ে আন্দোলন করছে। এর আগে থেকে এ মাসের শুরুতে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে গণপরিবহনে ভাড়া বৃদ্ধি হয়। এতে  শিক্ষার্থীরা বাসে হাফ পাশের দাবিতে  গত ১৫ দিন ধরে আন্দোলন করছে।

আরও পড়ুন: রামপুরায় বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহত, সাত বাসে উত্তেজিত জনতার আগুন

/এআরআর/এমএস/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি