অতিরিক্ত ভাড়া আদায়

বিআরটিএ’র অভিযানে ২৩টি বাসকে প্রায় দেড় লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০২১, ২১:৪৪আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ২১:৪৪

রাজধানী ঢাকা ও চট্টগ্রাম মহানগরের ১২টি স্থানে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ১১টি ভ্রাম্যমাণ আদালত। অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ২৩টি বাসকে ১ লাখ ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১ ডিসেম্বর) দিনভর পরিচালিত অভিযানে জরিমানা আদায় করা হয়। বিআরটিএ সূত্রে এই তথ্য জানা যায়।

বিআরটিএ পরিচালক (এনফোর্সমেন্ট) মো. সরওয়ার আলম বাংলা ট্রিবিউনকে জানান, অভিযানে ডিজেলচালিত ১৮২টি বাস ও মিনিবাস পরিদর্শন করা হয়। বাড়তি ভাড়া আদায়ের প্রমাণ পাওয়ায় ডিজেলচালিত ২৩টি বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এছাড়া একই অপরাধের পুনরাবৃত্তির কারণে ৯টি বাসকে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে।

ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা পরিদর্শন করেন বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, পরিচালক (এনফোর্সমেন্ট) মো. সরওয়ার আলম এবং উপ-পরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিন। তারা যাত্রীদের সঙ্গে কথা বলে অভিযোগ শোনেন। এর ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

অভিযানকালে বাস ও মিনিবাস মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি দলের সদস্যরা ছিলেন।

/এসএস/জেএইচ/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী