খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০২১, ২৩:১৯আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ২৩:১৯

রাজধানীর খিলগাঁওয়ের নির্মাণাধীন ১০ তলা ভবনের তিন তলা থেকে পড়ে মাহবুব রহমান (২০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে। নিহতের সহকর্মী মো. আরিফ জানান, পেশায় মাহবুব রাজমিস্ত্রির সহকারী।

বিকালে খিলগাঁও পুলিশ ফাঁড়ির অদূরে আলি আহমেদ স্কুলের পাশে নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় কাজ করছিলেন মাহবুব। সে সময় কড়াই বোঝাই মিক্সার ফেলতে গিয়ে অসাবধানতাবশত পড়ে গুরুতর আহত হন। সেখান থেকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় তাকে। অবস্থার অবনতি হলে রাত সাড়ে সাতটায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। রাজশাহী সদর উপজেলার ডেকুর গ্রামের সুরুজ আলীর ছেলে মাহবুব। নির্মাণাধীন ভবনটিতেই থাকতেন তিনি।

/এআইবি/এআরআর/এফএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের