শুক্রবারও রামপুরা ব্রিজে জড়ো হবেন শিক্ষার্থীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০২১, ১৬:২৫আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৬:৪৭

নিরাপদ সড়কের দাবিতে আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায় অবস্থান নেন শিক্ষার্থীরা। দুপুর দেড়টার পর শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিলে পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। এ সময় শিক্ষার্থীরা আগামীকালও ওই এলাকায় অবস্থান নেবেন বলে ঘোষণা দেন।  

বৃহস্পতিবার দুপুর দেড়টা থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত রামপুরা ব্রিজের পশ্চিম পাশে সড়কের ফুটপাতে তারা অবস্থান নিলে সেখানে যানজটের ‍সৃষ্টি হয়। এ সময় তারা নিরাপদ সড়ক চেয়ে স্লোগান দেন। সমাবেশ শেষ করে আগে তারা সড়কে নিহতদের স্মরণে দুই মিনিট নীরবতা পালন করেন।

আন্দোলনরত শিক্ষার্থী সোহাগী বলেন, ‘জেলখানা বড় করেন, আমরা আসছি। পুলিশ আমাদের আজ আটকিয়েছে। এক মাঘে তো শীত যায় না। ছাত্ররা যখন দ্বিগুণ শক্তি নিয়ে মাঠে নামবে, তখন কীভাবে আটকাবেন? ছাত্র-ছাত্রীদের সঙ্গে যখন জনগণ রাস্তায় নামবে তখন আসলে তাদের কিছু করার থাকবে না।’

শিক্ষার্থীরা অভিযোগ করছেন, তারা দুপুর ১২টার দিকে রামপুরা ব্রিজে এসে দাঁড়াতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। তাদের লাঞ্ছনা করা হয়। এছাড়া পুলিশ তাদের ফোন নম্বর, বাসার ঠিকানা নিয়েছে বলেও অভিযোগ করেন তারা।

রাজধানীর খিলগাঁও জোনের এডিসি নুরুল আমীন সাংবাদিকদের বলেন, ‘ছাত্র-ছাত্রীরা যাতে তাদের দাবি জানাতে পারে সে ব্যবস্থা আমরা আগেই করে দিয়েছি। ছাত্রদের আন্দোলনে কিছু কুচক্রী ঢুকে পড়েছে। তারা আন্দোলনকে ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করছে। গতকাল থেকেই আমরা এটা খুব সূক্ষ্মভাবে ফলো করছি। কারা কারা এই কাজ করছে এমন কিছু মানুষকে আমরা শনাক্ত করেছি। কুচক্রীরা ছাত্রদের আন্দোলনে যাতে ঢুকে পড়তে না পারে, আন্দোলনকে ভিন্ন দিকে প্রবাহিত না করতে পারে, সে ব্যাপারে আমরা সজাগ দৃষ্টি রাখছি। আমরা তাদের আন্দোলনকে শ্রদ্ধা করি।’

/আরটি/আরকে/আইএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের