রবি হকের চিত্রকর্ম প্রদর্শনী উদ্বোধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২১, ১৮:২২আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৮:২২

শিল্পী রবিউল হকের ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে তার ৭৫টি চিত্রকর্মের সপ্তাহব্যাপী প্রদর্শনী উদ্বোধন হয়েছে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায়।

শনিবার (৪ ডিসেম্বর) তথ্য ও সম্প্রচার সচিব মকবুল হোসেন ও বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা চিত্রশালা গ্যালারিতে এ প্রদর্শনী উদ্বোধন করেন।

তথ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে তথ্য সচিব মকবুল হোসেন চিত্রশিল্পী রবিউল হককে বহুমুখী প্রতিভার অধিকারী বর্ণনা করে বলেন, ৭৫ বছর বয়সে তার ৭৫ চিত্রকর্ম প্রদর্শনী তরুণদের জন্য যেমন শিক্ষণীয়, তেমনি অগ্রজ সমাজের জন্য অনেক বড় অনুপ্রেরণা।

মুহম্মদ নূরুল হুদা বলেন, শিল্প ও তারুণ্য বয়সকে অতিক্রম করে যে সৃষ্টিশীল কাজের জন্ম দেয়, তাতেই এগিয়ে চলে সভ্যতা। এ প্রদর্শনী তারই এক অনন্য নজীর।

শ্যামসুন্দর সিকদারের সভাপতিত্বে সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি গোলাম কুদ্দুছ, শিল্পীদের মধ্যে আব্দুস শাকুর শাহ, জাহিদ মুস্তাফা, সামছুল আলম আজাদ, কিরীটি রঞ্জন বিশ্বাস ও রাইটার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সানাউল হক অনুষ্ঠানে বক্তব্য দেন।

রবিবার (৪ ডিসেম্বর) থেকে আগামী বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল ১১টা থেকে এবং শুক্র ও শনিবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি উন্মুক্ত থাকবে। প্রতিদিন বিকাল ৫টায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

/এসআই/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের