যুবসমাজকে সব ধরনের অন্যায় থেকে দূরে রাখতে হবে: আতিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০২১, ১৮:৩৯আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৮:৩৯

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, যুবসমাজকে মাদকসহ সকল প্রকার অন্যায় থেকে দূরে রাখতে ডিএনসিসি মেয়র'স কাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

রবিবার (৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানের নগর ভবনের হল রুমে আয়োজিত ডিএনসিসি মেয়র'স কাপ-২০২১ এর ফিক্সচার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার অনুপ্রেরণায় প্রথমবারের মতো এই টুর্নামেন্টের আয়োজন করতে পেরে ডিএনসিসি পরিবার অত্যন্ত আনন্দিত। ফুটবল, ভলিবল ও ক্রিকেট এই তিনটি ইভেন্ট নিয়ে আয়োজিত টুর্নামেন্টটির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে "খেলাধুলায় ব্যস্ত থাকি, মাদককে দূরে রাখি"—যা সময়োপযোগী ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

তিনি বলেন, খেলাধুলার মূল কথা হলো প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করা। প্রতিযোগিতামূলক মনোভাব খেলোয়াড়দের মধ্যে শৃঙ্খলাবোধ, অধ্যবসায়, দায়িত্ববোধ, কর্তব্যপরায়নতা ও পেশাদারিত্বের সৃষ্টি করে। আগামী ২৪ ডিসেম্বর (শুক্রবার) বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে ফুটবল দিয়েই এই টুর্নামেন্টের উদ্বোধন হবে।

আতিকুল ইসলামের উপস্থিতিতেই লটারি ড্রয়ের মাধ্যমে ফুটবল ও ক্রিকেট এই দুটি ইভেন্টের জন্য ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডের ৫৪ জন সাধারণ কাউন্সিলরের তত্ত্বাবধানে গঠিত ৫৪টি পৃথক দলকে ১৮টি গ্রুপে এবং ভলিবলের জন্য সংরক্ষিত ১৮ জন নারী কাউন্সিলরের তত্ত্বাবধানে গঠিত ১৮টি দলকে ৩টি গ্রুপে বিভক্ত করা হয়।

উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিএনসিসির স্থানীয় কাউন্সিলরসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারীকে চলমান মশক নিধনসহ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করতে হবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজার সভাপতিত্বে ফিক্সচার অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, ডিএনসিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং সাধারণ ও সংরক্ষিত নারী কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

/এসএস/এমএস/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি