সন্ত্রাসী-চাঁদাবাজদের অত্যাচারের অভিযোগ গেন্ডারিয়ার এলাকাবাসীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১২ ডিসেম্বর ২০২১, ১৭:৫১আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৭:৫১

সন্ত্রাসী ও চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন গেন্ডারিয়ার এলাকাবাসী। রবিবার (১২ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন তারা। ‘গেন্ডারিয়া এলাকাবাসী’ ব্যানারে এই কর্মসূচিতে অভিযোগ তোলা হয়, স্থানীয় শিশির ও মিজু বাহিনীর অত্যাচারের বিষয় প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, আলি হাসান শিশির ও মশিউর রহমান মিজু বাহিনীর অত্যাচারে গেন্ডারিয়া এলাকাবাসী অতিষ্ঠ। চাঁদা না দিলে প্রকাশ্য দিবালোকে নিরীহ সাধারণ মানুষকে মারধর করে তারা।

বক্তারা একটি ঘটনার বিবরণে জানান, গত ৩ নভেম্বর মাহবুব নামে স্থানীয় একজন বাসিন্দাকে মারধর করে তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছে এই সন্ত্রাসী বাহিনীর সদস্যরা। এর পরদিন শিশিরের নির্দেশে বাঁধন আহমেদ নামের আরেক বাসিন্দাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মিজু, মিজান ও উজ্জ্বল ৪৪ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসব বিষয়ে থানায় জানালেও মামলা নেওয়া হয়নি।

মানববন্ধনে এই সন্ত্রাসী বাহিনীর অত্যাচার থেকে রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন গেন্ডারিয়ার এলাকাবাসী।

/জেডএ/জেএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম