বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত মিরপুর স্মৃতিসৌধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০২১, ১৩:২৯আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৩:৩৯

একদিন পরই শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বিজয়ের আগ মুহূর্তে পাকিস্তানিদের নির্মম হত্যাযজ্ঞের শিকার হয়েছিলেন বাংলার বুদ্ধিজীবীরা। দিবসটিতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। 

বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত মিরপুর স্মৃতিসৌধ

সোমবার (১৩ ডিসেম্বর) মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দেখা গেছে, ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে। সৌধের মূল বেদি ও আশপাশের এলাকা পরিষ্কার করে রঙ করা হয়েছে। নিরাপত্তার জন্য সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

অন্যদিকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের জন্য মহড়া করছে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্যরা। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নজরদারিও বেড়েছ।

বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত মিরপুর স্মৃতিসৌধ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মীরা জানিয়েছেন, পুরো এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে কয়েকদিন ধরে জন সাধারণের প্রবেশ বন্ধ করা হয়েছে।

১৪ ডিসেম্বর রাতের আঁধারে জাতির মেধাবী সন্তানদের বেছে বেছে হত্যা করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। প্রতিবছরের  শোকগাঁথা এই দিনটিকে স্মরণ করা হয়। মিরপুরের স্মৃতিসৌধের পাশাপাশি রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধেও শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত মিরপুর স্মৃতিসৌধ

ছবি: সাজ্জাদ হোসেন

/সিএ/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি