বিকট শব্দে বিস্ফোরণ, ধসে পড়েছে পাঁচতলা ভবনের অংশ বিশেষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২১, ০২:২৪আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ০২:২৪

রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজারে বিকট শব্দে বিস্ফোরণের পর একটি পাঁচতলা ভবনের অংশ বিশেষ ধসে পড়েছে। ফায়ার সার্ভিসের ধারণা, জমাকৃত গ্যাস বিস্ফোরণে ভবনটি ধসে পড়েছে। ভবনের ভেতরে আটকা পড়াদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।

সোমবার (১৩ ডিসেম্বর) রাতে হঠাৎ ভবনটির নিচতলায় বিস্ফোরণ হয়। এরপর ভবনটির কিছু অংশ ধসে পড়ে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, "বিস্ফোরণের কথা জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। ধারণা করছি জমাকৃত গ্যাস থেকে বিস্ফোরণ হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে।"

প্রাথমিকভাবে তিনি ক্ষয়ক্ষতি ও আহতদের বিষয়ে কোনও তথ্য দিতে পারেননি।

/এআরআর/এমএস/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের