‘সবার ঢাকা’ অ্যাপের মাধ্যমে ডিএনসিসির জবাবদিহি নিশ্চিত হয়েছে: আতিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২১, ২২:২২আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ২২:৩৫

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার পাশাপাশি ‘সবার ঢাকা’ অ্যাপের মাধ্যমে ডিএনসিসির স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হয়েছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যার পর রাজধানীর হাতিরঝিলের এমফিথিয়েটারে আয়োজিত ১৬ দিনব্যাপী ‘বিজয়ের ৫০ বছর, লাল সবুজের মহোৎসব’ অনুষ্ঠানের  ১৪তম দিনে মঞ্চ নাটক শুরুর আগে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, ‘সবার ঢাকা’ অ্যাপটির মাধ্যমে যেকোনও নাগরিক তার এলাকার রাস্তা, মশা, সড়ক, বাতি, আবর্জনা, জলাবদ্ধতা, পাবলিক টয়লেট, নর্দমা ও অবৈধ স্থাপনা প্রভৃতি বিষয়ে মতামত কিংবা সমস্যার কথা সরাসরি তুলে ধরে দ্রুততম সময়ের মধ্যেই সমাধান পান।

আতিকুল ইসলাম শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘১৯৭১ সালের এই দিনে চূড়ান্ত বিজয়ের আগে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের এদেশীয় দোসরদের সহায়তায় বাঙালি জাতিকে মেধাশূন্য করার লক্ষ্যে অসংখ্য বুদ্ধিজীবীকে নির্মমভাবে হত্যা করেছিল।’

ডিএনসিসি মেয়র স্বাধীনতার  স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, ‘বঙ্গবন্ধু শুধু নিজ দেশেরই নেতা ছিলেন না, তিনি ছিলেন বিশ্বের গণমানুষের মহান নেতা।’

তিনি বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী চলাকালেই ডিএনসিসি ও আঙ্কারা দুই সিটি মেয়রের ঐকান্তিক প্রচেষ্টায় তুরস্কের রাজধানীতে   ১৩ ডিসেম্বর বঙ্গবন্ধুর একটি আবক্ষ ভাস্কর্য উন্মোচন এবং বঙ্গবন্ধু মেমোরিয়াল পার্কের  উদ্বোধন করতে পেরে বাঙালি হিসেবে নিজেকে ধন্য মনে করি।’

আতিকুল ইসলাম বলেন, ‘সকলের সম্মিলিত প্রচেষ্টায় রাজধানী ঢাকাকে দখল, দূষণ ও দুষ্ট লোকের কবল থেকে মুক্ত করে সবার বাসযোগ্য একটি সুস্থ, সচল ও আধুনিক নগরীতে রূপান্তরিত করতে হবে।’

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এফবিসিসিআই’র  সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ, অগ্রগতি কতটা
সড়কে কোরবানির বর্জ্য: প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম