গুলশানে হবে দৃষ্টিনন্দন সিভিক সেন্টার ও ডিএনসিসি টাওয়ার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০২১, ২০:০৩আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ২০:০৩

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, বাংলাদেশি স্থপতিদের ডিজাইনেই গুলশানে নির্মিত হবে বিশ্বের অন্যতম দৃষ্টিনন্দন ঢাকা উত্তর সিভিক সেন্টার ও ডিএনসিসি টাওয়ার।

বুধবার (১৫ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁও এলাকায় বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটে আয়োজিত ‘ঢাকা উত্তর সিভিক সেন্টার ও টাওয়ার ডিজাইন’ শীর্ষক উন্মুক্ত নকশা প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

তিনি বলেন, ৩৯ জন স্থপতি ও স্থাপত্য প্রতিষ্ঠান থেকে পাওয়া মডেলগুলো ১২ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত জুরি বোর্ডের মাধ্যমে বিচার-বিশ্লেষণ করে ‘ঢাকা উত্তর সিভিক সেন্টার ও টাওয়ার ডিজাইন’ শীর্ষক উন্মুক্ত নকশা প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল নির্ধারণ করা হয়েছে। জুরি বোর্ডে ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আমিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) ফরহাদ, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের স্থাপত্য বিভাগের ডিন স্থপতি ড. আবু সাঈদ এম আহমেদ, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের ফেলো সদস্য স্থপতি কাজী এম আরিফ, সদস্য স্থপতি প্যাট্রিক ডি রোজারিও, ২৪তম নির্বাহী পরিষদের সহ-সভাপতি স্থপতি খান মোহাম্মদ মুস্তফা খালীদ।

আতিকুল ইসলাম বলেন, প্রতিযোগিতায় মো. শরীফ ইউ আহমেদ এর মডেলটি প্রথম স্থান, স্থপতি শাহ ফুয়াদ সাইরাসের নেতৃত্বাধীন তিন সদস্যের টিমের মডেলটি দ্বিতীয় স্থান এবং স্থপতি মোহাম্মদ সাইফুজ্জামানের নেতৃত্বাধীন চৌদ্দ সদস্যের টিমের মডেলটি তৃতীয় স্থান অর্জন করেছে।

/এসএস/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী