‘মাদক থেকে দূরে রাখতে যুবসমাজকে খেলাধুলায় আকৃষ্ট করতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০২১, ২১:২৮আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ২১:২৮

যুবসমাজকে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ সকল প্রকার অন্যায় থেকে দূরে রাখতে খেলাধুলায় আকৃষ্ট করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো.আতিকুল ইসলাম।

শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘ডিএনসিসি মেয়র’স কাপ-২০২১’ এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় তিনি একথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপ্রেরণায় প্রথমবারের মতো এই টুর্নামেন্টের আয়োজন করতে পারায় ডিএনসিসি পরিবার অত্যন্ত আনন্দিত। ফুটবল, ক্রিকেট ও ভলিবল— এই তিনটি ইভেন্ট নিয়ে ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডজুড়ে আয়োজিত টুর্নামেন্টটির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়।’

ডিএনসিসি মেয়র বলেন, ‘খেলাধুলার মূল কথা হলো প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করা। প্রতিযোগিতামূলক মনোভাব খেলোয়াড়দের মধ্যে শৃঙ্খলাবোধ, অধ্যবসায়, দায়িত্ববোধ, কর্তব্যপরায়ণতা ও পেশাদারিত্ব তৈরি করে। সবাই মিলে অপরিকল্পিত ঢাকাকে দখল, দূষণ ও দুষ্ট লোকের কবল থেকে মুক্ত করে সবার বাসযোগ্য একটি সুস্থ, সচল ও আধুনিক নগরীতে রূপান্তরিত করতে হবে।’

উদ্বোধনী দিনে একটি মাত্র খেলায় ৩৩ নম্বর ওয়ার্ডের ফুটবল একাদশ ৩-০ গোলে ৩৭ নম্বর ওয়ার্ডের ফুটবল একাদশকে পরাজিত করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি হিসেবে সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান, একেএম রহমত উল্লাহ ও শবনম জাহান শীলা উপস্থিত ছিলেন।

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ, অগ্রগতি কতটা
সড়কে কোরবানির বর্জ্য: প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী