পাঠশালার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাত আলোকচিত্র শিল্পীর প্রদর্শনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০২১, ২১:৫৯আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ০৮:৫৬

আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটির দৃকপাঠ ভবনে ‘তীব্র’ নামে দক্ষিণ এশিয়ার সাত শিল্পীর ফটোগ্রাফি এবং প্রজেকশন ওয়ার্ক প্রদর্শনী শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকালে উদ্বোধন করা হয়েছে।

যেসব শিল্পীর কাজ প্রদর্শিত হয়েছে তারা হলেন—প্রণবেশ দাস, সাগর ছেত্রী, সালমা আবেদীন পৃথী, সরকার প্রতীক, শাদমান শহীদ, শাহরিয়া শারমিন ও সৌম্য শংকর বোস।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তা ছিলেন পাঠশালা ট্রাস্টের চেয়ারপারসন শহিদুল আলম, প্রদর্শনীর কিউরেটর মুনেম ওয়াসিফ, ছবি মেলার কিউরেটর এএসএম রেজাউর রহমান, ফটোগ্রাফি বিভাগের প্রধান খন্দকার তানভীর মুরাদ প্রমুখ।

উদ্বোধনী বক্তৃতায় মুনেম ওয়াসিফ উল্লেখ করেন, ‘থিম ‘তীব্র’ বেছে নেওয়া হয়েছে ‘নিউ নরমাল’র কথা মাথায় রেখে। এই প্রদর্শনীর কিছু কাজ নতুন, কিছু কাজ সাম্প্রতিক সময়ের এবং কিছু কাজ পুরনো।

প্রদর্শনী ‘তীব্র’ সম্পর্কে আয়োজকরা জানান, এখানে স্থান পাওয়া শিল্পীদের কাজে থাকা শব্দগুলো এখন একে-অন্যের সঙ্গে যুক্ত হয়ে ভিন্ন মাত্রায় একটা নতুন ভাষা তৈরি করবে।

দৃকপাঠ ভবনে আগামী ৭ জানুয়ারি ২০২২ পর্যন্ত এ প্রদর্শনী চলবে। যেখানে শিল্পীর আলোচনা, প্যানেল আলোচনা, বইয়ের শো, চলচ্চিত্র প্রদর্শন ছাড়াও পাঠশালার বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং আলোকচিত্রীদের মিলন মেলার আয়োজন থাকবে।

দর্শনার্থীদের জন্য বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি উন্মুক্ত থাকবে বলে জানানো হয়। পাঠশালার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাত আলোকচিত্র শিল্পীর প্রদর্শনী

/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী