বাস রুট রেশনালাইজেশনের চালকদের প্রশিক্ষণ দিয়েছে ডিটিসিএ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০২১, ০০:৩৪আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ০০:৩৪

আগামী ২৬ ডিসেম্বর পরীক্ষামূলকভাবে 'ঘাটারচর-গুলিস্তান-মতিঝিল হয়ে সাইনবোর্ড-কাচপুর ব্রিজ’ রুটে চালু হতে যাওয়া বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমে সম্পৃক্ত চালক ও কাউন্টারম্যানদের প্রশিক্ষণ দিয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।

শুক্রবার (২৪ ডিসেম্বর) দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগরভবনের ডিটিসিএ-এর সভাকক্ষে দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রশিক্ষণের আয়োজন করা হয়।

ডিটিসিএ'র নির্বাহী পরিচালক নীলিমা রহমান প্রশিক্ষণের উদ্বোধন ও সমাপন করেন।

বাস চালক ও কাউন্টারম্যান মিলিয়ে প্রশিক্ষণে মোট ৭০ জন অংশগ্রহণ করে।

৪টি সেশনে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম, গণপরিবহন ব্যবস্থাপনা ও দুর্ঘটনা রোধে করণীয়, ট্রাফিক সাইন, সিগন্যাল ও মার্কিং পরিচিতি এবং সড়ক পরিবহন সংক্রান্ত আইন, নীতিমালা ও বিধি-বিধান সম্পর্কে প্রশিক্ষণার্থীদের ধারণা দেওয়া হয়।

এ ছাড়াও ২২ জন কাউন্টারম্যানকে আলাদাভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে বিআরটিসি'র পক্ষ থেকে জানানো। প্রশিক্ষণে বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

/এসএস/এফএ/
সম্পর্কিত
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের