হাতিরঝিলে যানচলাচল বন্ধ থাকবে ১০ জানুয়ারি সকাল-দুপুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২২, ২২:০৩আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ২২:০৩

রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২২। এ উপলক্ষে আগামী ১০ জানুয়ারি সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত হাতিরঝিলে সব ধরনের যানচলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও ট্রাফিক বিভাগ। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাতে তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার সাহেদ আল মাসুদ বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন।

গুলশান, বনশ্রী, রামপুরা এবং বাড্ডায় যেতে যেকোনও যানবাহনকে রেইনবো ক্রসিং দিয়ে হাতিরঝিলের পরিবর্তে মগবাজার ও মৌচাক হয়ে যেতে হবে।

রামপুরা ইউলুপ এবং ইসলাম টাওয়ার দিয়ে চলাচল করা গাড়িগুলোকে হাতিরঝিলে না ঢুকে গুলশান ও বাড্ডা লিংক রোড বেছে নিতে বলেছে ডিএমপি’র ট্রাফিক বিভাগ। 

পুলিশ প্লাজা হয়ে যেসব গাড়ি হাতিরঝিলের মধ্য দিয়ে বিভিন্ন দিকে যাতায়াত করে সেগুলোকে পুলিশ প্লাজা এবং শুটিং ক্লাবের মাঝের সড়ক দিয়ে বাড্ডা লিংক রোড হয়ে যেতে হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের উদ্বোধন হবে ১০ জানুয়ারি সকাল সাড়ে ১০টায়। এই আয়োজন চলাকালে যানচলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ডিএমপি’র ট্রাফিক বিভাগ।

/আরটি/জেএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের