ডিএসসিসির অভিযানে উচ্ছেদ হলো অবৈধ বিলবোর্ড ও মাছ বাজার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২২, ২০:৩৭আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ২০:৩৭

রাজধানীর জুরাইনে অবৈধ বিলবোর্ড এবং খিলগাঁওয়ের তিলপাপাড়ায় অবৈধ মাছ বাজার উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মোট ৩৬টি মামলায় ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (১৭ জানুয়ারি) ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিনের তত্ত্বাবধানে করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ধোলাইপাড় মোড় হতে জুরাইন রেলগেইট সিটি করপোরেশন মার্কেটের দু’পাশে অবৈধ বিলবোর্ড অপসারণ করা হয়। এ ছাড়া করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুনিরুজ্জামান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ শিকদারের যৌথ নেতৃত্বে খিলগাঁও তিলপাপাড়ায় রাস্তার ওপর অবৈধভাবে গড়ে তোলা মাছ বাজার উচ্ছেদ করা হয়।

জুরাইনের অভিযানে ছোট-বড় ২০টি অবৈধ বিলবোর্ড অপসারণ করা হয়। অভিযানকালে মূল রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়।

এ সময় ৪টি অবৈধ স্থাপনার প্রতিটিকে ৩ হাজার টাকা করে ১২ হাজার টাকা এবং ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করায় একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মূল্যতালিকা প্রদর্শন না করা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় একটি রেস্তোরাঁর বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে করা মামলায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সময়ে সরকারি বিধি-নিষেধ উপেক্ষা করে মাস্ক ছাড়া ঘুরে বেড়ানোর অপরাধে একজনকে ২০০ টাকা জরিমানা করা হয়।

অপরদিকে তিলপাপাড়ার অভিযানে অবৈধ মাছ বাজার প্রতিষ্ঠা করায় চার ব্যবসায়ীর প্রত্যেককে ৩০ হাজার টাকা করে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। বাজারটি পুরোপুরি উচ্ছেদ করা হয়। এ ছাড়াও ২৫ ফার্নিচার ব্যবসায়ীর প্রত্যেককে দুই হাজার টাকা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ডিএসসিসির উচ্ছেদ অভিযান

রাসেল সাবরিন বলেন, জনদুর্ভোগ লাঘবে অবৈধ বিলবোর্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মঙ্গলবার আরও বড় পরিসরে জুরাইন এলাকার অবৈধ বিলবোর্ড উচ্ছেদে অভিযান চলবে।

এ সময় ডিএসসিসির ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাহাবুবুর রহমানসহ রাজস্ব বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসএস/এফএ/
সম্পর্কিত
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের