চুক্তিতে যাত্রী নিচ্ছে মোটরসাইকেল, জটলা পাকাচ্ছে মোড়ে

শাহেদ শফিক
১৯ জানুয়ারি ২০২২, ১০:০০আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১৫:১৮

রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহার করে মোটরসাইকেলে যাত্রী পরিবহনের অনুমতি থাকলেও তা করছেন না বেশিরভাগ চালক। চুক্তিতে যাত্রী নিচ্ছেন তারা। এজন্য নগরীর মোড়ে মোড়ে দেখা যায় মোটরসাইকেলের জটলা। যানজটও লেগে যায় অনেক সময়।

পুলিশ বলছে, অ্যাপ ছাড়া মোটরসাইকেল বা প্রাইভেটকারে যাত্রী পরিবহন শাস্তিযোগ্য অপরাধ। নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএও বলছে, এটি বৈধ নয়। এ নিয়ে অভিযান চালানো হয়। বিষয়টি দুই পক্ষের সমঝোতায় হচ্ছে বলে অপরাধী চিহ্নিত করা যাচ্ছে না।

নগরীর সড়ক মোড়গুলো পরিদর্শন করে দেখা গেছে, প্রায় প্রতিটি মোড়েই বিপুল সংখ্যক চালক মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছেন। রিকশা-সিএনজিসহ অন্যান্য পরিবহনের মতো ডেকে ডেকে যাত্রী তুলতে দেখা গেছে অনেককে। এতে মোড়গুলোতে জটলা লেগেই থাকে। দায়িত্বরত ট্রাফিক পুলিশরা এ চালকদের নিয়ে রীতিমতো বিরক্ত। মামলা দিয়েও লাভ হচ্ছে না বলে জানান তারা।

সকালে নগরীর বাংলামোটর মোড়ে দেখা গেছে, রাশেদ খান মেনন রোড তথা মগবাজার সড়কের এক কোণে অর্ধশতাধিক মোটরসাইকেল দাঁড়িয়ে আছে। কোনও রাইডারই অ্যাপে যেতে রাজি হচ্ছেন না। এতে চালকরা কিছুটা লাভবান হলেও দেখা দিচ্ছে নিরাপত্তার প্রশ্ন।

এদিকে অ্যাপ ছাড়া যাত্রী পরিবহন করলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যাত্রীকেও পড়তে হবে শাস্তির মুখে। গত বছরের ১৭ সেপ্টেম্বর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছিলেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার‌ এ কে এম হাফিজ আক্তার।  তবে সড়কে পুলিশের সেই হুঁশিয়ারির বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে না সড়কে।

চুক্তিতে যাত্রী নিচ্ছে মোটরসাইকেল, জটলা পাকাচ্ছে মোড়ে

নগরীর পল্টন মোড়ে যাত্রীর আশায় দাঁড়িয়ে ছিলেন মোটরসাইকেল চালক আরাফাত হোসেন। জানতে চাইলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অ্যাপে গাড়ি চালালে আমাদের লস হয়। রাস্তায় অনেক যানজট। তাছাড়া কোনও পুঁজি ছাড়াই ২৫ শতাংশ টাকা রাইড শেয়ারিং কোম্পানিগুলো নিয়ে যাচ্ছে। এটা গ্রহণযোগ্য হতে পারে না। আমরা দাবি জানিয়েছিলাম কমিশনের পরিমাণ কমানো হোক। কিন্তু তারা দাবি মানেনি। বাধ্য হয়েই আমরা চুক্তিতে যাত্রী নিচ্ছি।’

নিয়মিত অ্যাপের মাধ্যমে যাতায়াত করেন বেসরকারি একটি কোম্পানির কর্মকর্তা নাসির উদ্দিন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অ্যাপে এখন সাড়া পাওয়া যায় না। রাস্তায় নামলেই বাইক চালকদের পাওয়া যায়। সে কারণে অ্যাপে ডাকাও হয় না। দরদাম করেই মোটরসাইকেলে চড়ি।’

এ প্রসঙ্গে বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেন, ‘অ্যাপ ছাড়া যাত্রী পরিবহনের অনুমতি নেই। এতে যাত্রীরা নিরাপত্তা হুমকিতে থাকে। আমাদের নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। যাত্রীদেরও সতর্ক থাকার অনুরোধ করেছি।’

/এফএ/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি