ট্রাক টার্মিনাল উচ্ছেদের পরই খাল খনন শুরু: আতিকুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২২, ২১:০০আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ২১:০০

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, মোহাম্মদপুরের বসিলায় অবৈধভাবে দখল হ‌ওয়া লাউতলা খাল দখলমুক্ত করে প্রকৃত অবস্থায় ফিরিয়ে আনার লক্ষ্যে অভিযান চলবে। অবৈধভাবে গড়ে ওঠা ট্রাক টার্মিনাল উচ্ছেদ করেই খাল খননের কাজ শুরু হয়েছে।

সোমবার (২৪ জানুয়ারি) লাউতলা খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও খাল খনন চলাকালে মেয়র একথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, নগরীকে জলাবদ্ধতার কবল থেকে মুক্ত করতে খালগুলো উদ্ধার করতেই হবে। লাউতলা খালটি খনন করে বুড়িগঙ্গায় সংযুক্ত করে পানি প্রবাহের সৃষ্টি করা হবে। নগরীর প্রত্যেকটি খালই মানচিত্র অনুযায়ী উদ্ধার করা হবে।

ট্রাক টার্মিনাল উচ্ছেদের পরই খাল খনন শুরু: আতিকুল ইসলাম

তিনি আরও বলেন, যারা অবৈধভাবে খালের জায়গা দখল করে, ভরাট করে স্থাপনা নির্মাণ করেছেন তাদের স্বেচ্ছায় দখল ছেড়ে দিতে হবে। না হয় বিনা নোটিশেই অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হবে।

এসময় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. মোজাম্মেল হক এবং স্থানীয় কাউন্সিলর আসিফ আহমেদ উপস্থিত ছিলেন।

/এসএস/এফএ/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি