‘চালক নয় মালিকদের কাছে জিম্মি সিএনজি অটোরিকশার যাত্রীরা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২২, ১৫:৪৭আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১৫:৪৭

চালক নয় বরং মালিকদের কাছে যাত্রীরা জিম্মি বলে দাবি করেছেন সিএনজি অটোরিকশার চালকরা। তারা বলেছেন, বিআরটিএ কর্তৃপক্ষের একতরফা নির্দেশ অনুযায়ী এ ক্ষুদ্র যানটির দৈনিক জমা ৯০০ টাকা করা হয়েছে। বাস্তবে মালিকরা এর চেয়েও অধিক হারে জমা নিয়ে থাকেন। শুধু তাই নয়, অনেক ক্ষেত্রে গাড়ির গ্যারেজ ভাড়া দিতে হয় চালককেই।

শুক্রবার (২৮ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর  সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদ আয়োজিত মানববন্ধনে সিএনজি চালকরা এসব কথা বলেন।

তারা বলেন, মালিকেরা করোনাকালেও দুই বার জমার টাকা বাড়িয়েছেন। আমরা প্রতিদিন ১৫০০ টাকা ঋণের বোঝা নিয়ে যাত্রা শুরু করি। তাও আমরা আড়াই টাকা মিনিটে গাড়িটি ভাড়া নিয়ে ভাড়া চালাই। সরকারি হুকুমে বিক্রি করতে হয় ২ টাকা মিনিটে। আমাদেরকে সবসময় একটা বিড়ম্বনার মধ্যে থাকতে হয়। নিয়োগপত্র না থাকায় বছরে তিন-চার বার বেকার হই।

চালকরা অভিযোগ করেন, যাত্রীদের কাছে মিটারের চাইতে ২০ টাকা বাড়িয়ে দেওয়ার আবদার করলে তারা রাজি হলেও, ট্রাফিক সার্জেন্ট যাত্রীদের জেরা করে মিটার থেকে বাড়িয়ে নেওয়ার কথা স্বীকার করায়। আর জবরদস্তিমূলকভাবে ৭০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত মিটার মামলা দিয়ে দেয়। এই শহরে ইয়েস পার্কিং বলে স্পেস আমরা দেখি না, অথচ নো পার্কিংয়ের মামলা দেওয়া হচ্ছে অহরহ।

এসময় সিএনজি অটোরিকশা চালকরা তাদের সমস্যাগুলো দ্রুত সমাধানের দাবি করেন।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের