হেলমেটের ভেতরে করে ইয়াবা পাচারের সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে মোহাম্মদ মনির (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১০ এর সহকারী পরিচালক এনায়েত কবির সোয়েব এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সায়েদাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে হেলমেটের ভেতরে অভিনব কায়দায় ইয়াবা পাচারের সময় তল্লাশি করে ৫১২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত মনির একজন পেশাদার মাদক ব্যবসায়ী। বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ রাজধানীর বিভিন্ন জায়গায় অভিনব এই ধরনের কায়দা অবলম্বন করে মাদক সরবরাহ করে আসছিলো।









