রাজধানীর সবুজবাগ থানাধীন পূর্ব রাজারবাগ এলাকায় নির্মাণাধীন একটি ভবন থেকে নিচে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃতের নাম ইকসানুল ইসলাম (১৯)। তিনি পেশায় রড মিস্ত্রির সহকারী ছিলেন।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটায় এ দুর্ঘটনা ঘটে। মৃতের সহকর্মী রাসিদুল ইসলাম জানান, সোমবার বিকালে পূর্ব রাজারবাগ বাগপাড়া জোড় মসজিদ এলাকায় নির্মাণাধীন ১০ তলা ভবনের ৯ তলায় রডের কলাম বসানোর জন্য কাঠ কাটছিলেন ইকসানুল। এসময় অসাবধানতাবশত ওপর থেকে পড়ে যান তিনি।
সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক এসআই আসলাম আলী শেখ বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ইকসানুল কুড়িগ্রাম সদর উপজেলার কাচির চর গ্রামের খয়বর আলীর ছেলে। ওই নির্মাণাধীন ভবনে থাকতেন তিনি।









