স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে সভা অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২২, ০৭:৩৭আপডেট : ০১ মার্চ ২০২২, ০৭:৩৭

স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ এ এইচ এম ইব্রাহিম সেলিম ও দেলোয়ার হোসেনের ৩৮তম মৃত্যু দিবসে তাদের স্মরণ করেছে ১৯৮২-৯০ এর স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটায় শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন ও স্মৃতিচারণমূলক এ সভা অনুষ্ঠিত। স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আসাদুল্লাহ তারেকের সভাপতিত্বে জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা সফী আহমেদ।

সভার শুরুতে প্রয়াত নেতাদের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। সভায় শোক প্রস্তাব উপস্থাপন করেন সাবেক ছাত্র নেতা মোখলেছউদ্দিন শাহিন। প্রয়াত নেতাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনায় অংশ নেন সাবেক ছাত্র নেতা নাজমুল হক প্রধান, মোহন রায়হান, বাদল খান, সুজাউদ্দিন জাফর, রাজু আহমেদ, এম এ সাব্বির, সালেহ আহমেদ, হারুন মাহমুদ, জাহেদ ইকবাল খান, অধ্যাপক জাহাঙ্গীর আলম সবুজ, অশোক ধর, জেলা ও দায়রা জজ এম এ রব, শহীদ এ এইচ এম সেলিমের কন্যা তরথী ইব্রাহিম প্রমুখ।

উল্লেখ্য, ১৯৮৪ সালের ২৮ ফেব্রুয়ারি স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র মিছিলে পুলিশের ট্রাক চাপায় সেলিম-দেলোয়ার নিহত হন এবং অসংখ্য ছাত্র নেতা-কর্মী আহত হন।

সভায় প্রয়াত সেলিমের কন্যা তরথী ইব্রাহিম বলেন, আমার বাবার ত্যাগকে স্মরণ করে অগ্রসর সমাজ প্রতিষ্ঠার কাজকে এগিয়ে নিতে হবে।
নাজমুল হক প্রধান বলেন, ছাত্র আন্দোলনের সঠিক ইতিহাসকে তুলে ধরে গণতান্ত্রিক চেতনার ধারাকে এগিয়ে নিতে হবে।

সভাপতির বক্তব্যে আসাদুল্লাহ তারেক বলেন, মুক্তিযুদ্ধের চেতনার যে ধারা, অসাম্প্রদায়িক, শোষণ ও বঞ্চনামুক্ত বাংলাদেশ গড়ে তোলা, সেলিম-দেলোয়ার সেই ধারাকে সমুন্নত রাখতে জীবন দিয়ে গেছেন। আজকে আমাদেরকে সেই চেতনার স্বদেশ গড়ার কাজকে এগিয়ে নিতে হবে।

/ইউআই/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী