ডিএনসিসিতে সপ্তাহব্যাপী বিশেষ মশক নিধন অভিযান শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২২, ২১:৩৯আপডেট : ১০ মার্চ ২০২২, ২১:৩৯

মশা নিধনে বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল থেকে সপ্তাহব্যাপী এ অভিযান শুরু হয়। বিশেষ এই অভিযান চলবে আগামী ১৬ মার্চ পর্যন্ত।

ডিএনসিসি জানিয়েছে, ডিএনসিসির প্রতিটি অঞ্চলের সকল ওয়ার্ডে এই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে ৮৯৬ জন মশককর্মী এই অভিযানে অংশ নিয়েছে। সকাল ও বিকাল দুইবেলাই বিশেষ এই অভিযান পরিচালনা করা হবে।

বিশেষ এই অভিযানে একজন মশককর্মী ৯০ সিসি কীটনাশক ব্যবহার করে নিধন কার্যক্রম পরিচালনা করছে। সাধারণত অন্য সময়ে একজন মশককর্মী ৬০ সিসি কীটনাশক ব্যবহার করে।

বৃহস্পতিবার সকালে মিরপুর-৪ অঞ্চলের আওতাধীন ইব্রাহিমপুর খাল এলাকায় ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান এই অভিযান কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি বলেন, 'ডিএনসিসির মাননীয় মেয়রের নির্দেশনায় সপ্তাহব্যাপী বিশেষ এই অভিযানের লক্ষ্য হলো মশার পরিমাণ ব্যাপকভাবে কমিয়ে আনা।'

ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম ১০ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত সপ্তাহব্যাপী এই অভিযান পরিচালনার নির্দেশ দেন। ডিএনসিসিতে সপ্তাহব্যাপী বিশেষ মশক নিধন অভিযান শুরু

/এসএস/এমএস/
সম্পর্কিত
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের