রিকশা যেতে না চাইলে জরিমানা, লাগবে লাইসেন্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২২, ১৯:২৫আপডেট : ২৩ মার্চ ২০২২, ১৯:৫২

রিকশাচালকদের প্রশিক্ষণ দেবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। চালকদের রিকশা চালানো এবং ট্রাফিক নিয়ম-কানুন শেখাতেই এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। দূরত্ব অনুযায়ী করপোরেশনের নির্ধারিত ভাড়াও জানানো হবে তাদের। যুক্তিসঙ্গত কারণ ছাড়া পর পর দুবার প্রশিক্ষণে অংশগ্রহণে ব্যর্থ হলে চালকের লাইসেন্স বাতিল হবে।

সম্প্রতি আরও কিছু বিধান রেখে ডিএনসিসি অযান্ত্রিক যানবাহন চলাচল (নিয়ন্ত্রণ) প্রবিধান জারি করেছে। প্রবিধান অনুযায়ী মালিকদেরও অযান্ত্রিক বাহনের লাইসেন্স নিতে হবে। চালকদেরও নিতে হবে ড্রাইভিং লাইসেন্স। ২১ মার্চ প্রবিধানটি গেজেট আকারে প্রকাশ হয়।

বিধি অনুযায়ী চালকদের থেকে মালিক দৈনিক সর্বোচ্চ কত টাকা আদায় করবে সেটাও নির্ধারণ করা হবে। অতিরিক্ত ভাড়া আদায়ে বাতিল হবে মালিকের লাইসেন্স।

এছাড়া নির্ধারিত ভাড়ার অতিরিক্ত দাবি করলে কিংবা যেতে অস্বীকৃতি জানালে ১০০ টাকা জরিমানার বিধানও রাখা হয়েছে। 

অযান্ত্রিক যানবাহন বলতে তিন চাকার রিকশা, দুই চাকার ঘোড়ার বা গরুর গাড়ি, ঠেলা গাড়ি, দুই/তিন/চার চাকার ভ্যানগাড়ি বোঝানো হয়েছে। তবে, কোনও ব্যাটারিচালিত মোটরযান/রিকশা/ইজিবাইক/নছিমন/করিমন এর অন্তর্ভুক্ত হবে না।

অযান্ত্রিক যানবাহনের লাইসেন্সের মেয়াদ হবে এক বছর। নির্ধারিত ফি দিয়ে নবায়ন করা যাবে সেটা। ১৮ বছরের কম এবং ৫০ বছরের বেশি কাউকে লাইসেন্স দেওয়া হবে না। 

/ইএইচএস/এফএ/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম