রমজানে নিরাপদ খাদ্য নিশ্চিতে মাঠে থাকবে ১০ ভ্রাম্যমাণ আদালত: মেয়র আতিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২২, ১৩:১২আপডেট : ২৪ মার্চ ২০২২, ১৩:১২

পবিত্র রমজানে নগরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ১০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে গুলশানে ডিএনসিসির নগর ভবনের হল রুমে এক কর্মশালায় মেয়র এ কথা জানান।

পবিত্র রমজান উপলক্ষে স্বাস্থ্যবিধি অনুসরণ করে ইফতার প্রস্তুতকরণ ও বিপণনে জড়িত ব্যবসায়ীদের নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক এ কর্মশালার আয়োজন করে ডিএনসিসি। কর্মশালায় মিরপুর, মোহাম্মদপুর, কাওরান বাজার, মহাখালীর দুই শতাধিক রেস্তোরাঁ মালিক ও কর্মী অংশ নেন।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘নিরাপদ খাদ্য কর্মশালার এই আয়োজন খুবই দরকার ছিল। কারণ, আমরা কোনও রেস্তোরাঁকে জরিমানা করতে চাই না। আমরা রেস্তোরাঁ মালিকদের পুরস্কার দিতে চাই। সবাই মিলে চেষ্টা করলে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পারবো।’

মেয়র বলেন, ‘নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জনসচেতনতামূলক প্রচারণা দরকার। এ জন্য এক রেস্তোরাঁর মালিক আরেক রেস্তোরাঁয় গিয়ে ভুল ধরিয়ে দিতে পারেন। এভাবে প্রত্যেককে সচেতন করতে হবে।’

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে না পারলে আমাদের পরবর্তী প্রজন্ম সুস্থ থাকবে না জানিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘নিরাপদ খাদ্য নিশ্চিত করতে না পারলে আমাদের আত্মীয় স্বজনরা অসুস্থ হয়ে যাবেন। তবে নগরে অনেক রেস্টুরেন্ট ভালো আছে। কিন্তু চটপটি, পরোটার দোকানগুলোতে নিরাপদ খাদ্য নেই। এগুলোতে বিশেষ নজর দিতে হবে।’

রমজানে স্ট্রিট ফুড নিরাপদ নিশ্চিতে ডিএনসিসি এলাকায় ১০০টি খাদ্যের গাড়ি নামানো হবে জানিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘এই গাড়িগুলোতে হিজরা, বিধবা, অসহায় নারীদের জন্য খাবার দেওয়া হবে। এসব গাড়িতে কিউআর কোড থাকবে। এর মাধ্যমে আমরা দেখবো, তারা কীভাবে খাদ্য তৈরি করে। এটা সফল হলে আরও ১০০টি রাস্তায় ফুডের গাড়ি দেওয়া হবে। এভাবে মানসম্মত খাবার নিশ্চিত করতে চাই।’

ঢাকা আদরের শহর উল্লেখ করে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘এই শহর নিরাপদ খাদ্য নিশ্চিত এবং যানজট নিরসন আমাদের দায়িত্ব। আমরা এই শহরকে ভালোবাসবো।’ তিনি বলেন, ‘রমজানে কেউ খাদ্যে ভেজাল দিলে আইনের যত ধারা আছে, তার প্রয়োগ করা হবে। পৃথকভাবে ডিএনসিসির ১০টি অঞ্চলিক কর্মকর্তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন।’

ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমানের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. কাইউম সরকার, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, এফ এ এ এর চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার জন টেইলর প্রমুখ বক্তব্য দেন।

 

/এসএস/আইএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ