মাস্টারপ্ল্যান করেই বঙ্গবন্ধু ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন: তাপস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০২২, ২১:২৬আপডেট : ২৬ মার্চ ২০২২, ২১:৪৪

জাতির পিতা বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের পুরো মাস্টারপ্ল্যান সম্পন্ন করেই ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

শনিবার (২৬ মার্চ) বিকালে গেন্ডারিয়ার জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মেয়র বলেন, বঙ্গবন্ধু জানতেন যে ২৫ মার্চের গোলটেবিল বৈঠক ভেঙে যাবে। আর বৈঠক ভেঙে গেলে পশ্চিম পাকিস্তান আক্রমণ করবে। তারা আক্রমণ করার শেষ মুহূর্ত পর্যন্ত তিনি অপেক্ষা করেছেন। বঙ্গবন্ধু এ দেশকে কোন বিচ্ছিন্নতাবাদী দেশ হিসেবে গড়তে চাননি। আমরা প্রতিরোধ যুদ্ধ হিসেবে মুক্তিযুদ্ধে লিপ্ত হয়েছি। এভাবে মাস্টারপ্ল্যান করেই বঙ্গবন্ধু ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছেন।  

মুক্তিযুদ্ধের মাস্টারপ্ল্যান বাস্তবায়নে বঙ্গবন্ধুকে অপেক্ষা করতে হয়েছিল জানিয়ে মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, সেজন্যই বঙ্গবন্ধু ৭ মার্চ স্বাধীনতার ঘোষণা দেননি। আজকাল অনেকেই ভুল করে বলে ফেলেন ৭ মার্চেই স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছে। আসলে ৭ মার্চ স্বাধীনতা সংগ্রামের আহ্বান। জাতির পিতা বঙ্গবন্ধু ঠিক করে রেখেছিলেন যে সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরই স্বাধীনতার ঘোষণা দেওয়া হবে।

অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শহীদ উল্লাহ মিনু, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহম্মদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

/এসএস/এমআর/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী