বনশ্রীতে লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০২২, ১৬:২৯আপডেট : ২৯ মার্চ ২০২২, ১৬:২৯

রাজধানীর বনশ্রীতে লরির ধাক্কায় সাইফুল সর্দার (৩৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত একটায় বনশ্রী ফরাজী হাসপাতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইউএস-বাংলা এয়ারলাইনসের গাড়ি চালক ছিলেন।

মৃতের ভাগ্নে সোহেল শেখ জানান, রাতে বিমানবন্দর থেকে ডিউটি শেষে মোটরসাইকেলে ডেমরা স্টাফ কোয়ার্টারের বাসায় ফেরার পথে রাস্তায় দ্রুতগতির লরির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরাজী হাসপাতালে নিয়ে যান। পরে রাত আড়াইটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মৃত সাইফুল সর্দার গোপালগঞ্জ জেলার সদর উপজেলার সপ্তইল উত্তরপাড়া গ্রামের মো. আইয়ুব আলী সরদারের ছেলে। সাত বছরের এক ছেলে সন্তানের জনক ছিলেন তিনি। দুই ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।

তিনি ডেমরা স্টাফ কোয়ার্টারে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

/এআইবি/এআরআর/আইএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ