দুই মেয়েকে স্কুলে নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেলো মায়ের 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০২২, ১৮:১১আপডেট : ২৯ মার্চ ২০২২, ১৮:২২

রাজধানীর মিরপুর-১৪ নম্বরে যাত্রীবাহী বাসের ধাক্কায় সাবিনা ইয়াসমিন (৩১) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি রিকশায় ছিলেন। এ সময় তার সঙ্গে তার দুই মেয়ে শিশু ছিলেন। তবে তারা রক্ষা পেয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) দুপুর ১২টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের দেবর জামিল হোসেন ও পথচারী লোকমান হোসেন জানান, চতুর্থ শ্রেণির ছাত্রী হুমায়রা ইয়াসমিন ওহি (৯) ও ছোট মেয়ে রাফিয়া ইয়াসমিন মিমকে (৬) নিয়ে রিকশায় বিএন স্কুলের দিকে যাচ্ছিলেন‌ মা সাবিনা ইয়াসমিন। মিরপুর-১৪ নম্বরের নেভি মার্কেটের সামনে ট্রাস্ট পরিবহনের একটি যাত্রীবাহী বাস রিকশাটিকে ধাক্কা দিলে দুই শিশু সন্তানসহ রাস্তায় পড়ে যান সাবিনা। শিশু দুটি অক্ষত থাকলেও সাবিনা গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল এবং পরে বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মৃত সাবিনা ইয়াসমিন বগুড়া জেলার ধুনট উপজেলার পশ্চিম ভরন শাহী গ্রামের সাইফুল ইসলামের মেয়ে এবং সিরাজগঞ্জের কাজীপুরের বাসিন্দা রফিকুল ইসলামের স্ত্রী। মিরপুর ১৪ নম্বর বিআরপি এলাকায় থাকতেন তারা।

/এআরআর/আইএ/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী