পাড়া-মহল্লায় উৎসবের মাধ্যমে সামাজিক বন্ধন সুদৃঢ় রাখার আহ্বান ডিএনসিসি মেয়রের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০২২, ২১:১৩আপডেট : ০১ এপ্রিল ২০২২, ২১:১৫

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ‘বর্তমানে ছেলেমেয়েরা ঘরের বাইরে তেমন একটা বের হতে চায় না। সবাই ঘরে বসে মোবাইল ফোনে গেমস খেলে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি সময় কাটায়। এ কারণে তারা সামাজিক বন্ধন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই প্রতিটি পাড়া-মহল্লায় উৎসব আয়োজন করে সামাজিক বন্ধন সুদৃঢ় রাখতে হবে।’ শুক্রবার (১ এপ্রিল) বিকালে রাজধানীর উত্তরায় ৪ নম্বর সেক্টর মাঠে উত্তরা কল্যাণ সমিতি আয়োজিত পাড়া মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আতিকুল ইসলাম মনে করেন, ‘অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম বৃদ্ধি করা প্রয়োজন। ছেলেমেয়েদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেওয়া জরুরি। শিক্ষা, দীক্ষা ও খেলাধুলার সমন্বয়ে তাদের সুনাগরিক হতে হবে।’ 

ডিএনসিসি মেয়রের মন্তব্য, ‘একটা সময় মাঠে-ময়দানে, পাড়া-মহল্লায় জারি-সারি ও পালাগান হতো। সেগুলো আমরা বর্তমানে প্রায় হারিয়ে ফেলেছি। সবাই এখন মোবাইল ফোনে ব্যস্ত হয়ে পড়েছে।’

যুবসমাজকে বিভিন্ন সামাজিক উৎসবে অংশগ্রহণের আহ্বান জানিয়ে মেয়র বলেন, ‘আমাদের ঘর থেকে বেরিয়ে মাঠে যেতে হবে।’

নগরবাসীকে আসন্ন রমজান মাসে শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অনুরোধ করেছেন আতিকুল ইসলাম।

উত্তরা কল্যাণ সমিতি আয়োজিত দিনব্যাপী পাড়া মেলায় বিভিন্ন আয়োজনে ছিল পুঁথিপাঠ, নৃত্য, সংগীত পরিবেশনা, নাটিকা, যেমন খুশি তেমন সাজো, দাঁড়িয়াবান্ধা, গোল্লাছুট, মার্বেল খেলা, ক্যারাম খেলা, বায়োস্কোপ, পুতুলনাচ, পালকি, নাগরদোলা, গ্রামীণঘর, নার্সারি, চা পানের টং দোকান।

পাড়া মেলায় ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম

মেলায় বিভিন্ন স্টলে ছিল পিঠা পুলি, মাটির হাঁড়ি তৈরি, পটচিত্র, কাপড়ের পুতুল, একতারা, বেত শিল্প, কাঠের চিত্রিত হাতি-ঘোড়া, কাঠ খোদাই করা শিল্প, নকশিকাঁথা ও ওয়াল ম্যাট, জামদানি, সুতার তৈরি নকশি, হাতপাখা, তামা ও কাসার জিনিস।

অতিথিদের নিয়ে মেলা ঘুরে গান গেয়ে নগরবাসীর সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন ডিএনসিসি মেয়র। বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লা আলি আল হামুদি এবং তুরস্ক দূতাবাসের প্রতিনিধি।

/এসএস/জেএইচ/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি