কলাবাগানে ভবন থেকে মাথায় ইট পড়ে দুই পথচারী আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২২, ২২:১৮আপডেট : ২০ এপ্রিল ২০২২, ২২:১৯

রাজধানীর কলাবাগান গ্রিন রোডে একটি ভবন থেকে মাথায় ইট পড়ে দুই পথচারী গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন—রূপসা রেস্টুরেন্টের ম্যানেজার মো. এনামুল হক (৫০) ও সায়মা কম্পিউটার দোকানের মালিক মো. শফিকুল ইসলাম(৪০)।

বুধবার (২০ এপ্রিল) সন্ধ্যায় গ্রিন রোডের হাজী রেস্টুরেন্টের বিল্ডিংয়ের নিচে এ ঘটনাটি ঘটে।

আহত শফিকুলের দোকানের কর্মচারী মাহবুব আলম জানান, ইফতার শেষে পাশের একটি মসজিদে নামাজ পড়ে দোকানে ফেরার পথে একটি ষষ্ঠ তলা ভবনের উপর থেকে দুই জনের মাথায় ইট পড়লে তারা আহত হন।

তাদেরকে উদ্ধার করে রাত সাড়ে আটটায় চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য শফিকুলকে অন্য হাসপাতালে নিয়ে যান তার সহকর্মীরা। আর জরুরি বিভাগে এনামুলের চিকিৎসা চলছে।

/এআইবি/এআরআর/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম