ঈদ নেই পরিচ্ছন্নতা কর্মীদের

‘এই কাজে ছুটি নাই’

জুবায়ের আহমেদ
০২ মে ২০২২, ২০:১৫আপডেট : ০২ মে ২০২২, ২১:২৮

একদিনের ছুটিতে ঈদে বিশেষ কোনও পরিকল্পনা নেই রাজধানীর পরিচ্ছন্নতা কর্মীদের। বিশ্রামে দিন পার করাই তাদের পরিকল্পনা। অন্য পেশাজীবীদের ঈদের ছুটি চার দিন হলেও তারা পান মাত্র একটি দিন।

এমনিতেও নেই সাপ্তাহিক ছুটি। মাসে দুই-একদিন পেলে বাড়ি যান। তাই ঈদের ছুটিকে বিশেষভাবে দেখার অবকাশ নেই পরিচ্ছন্নতা কর্মীদের।

সাত বছর ধরে বাসাবাড়ির ময়লা তোলার কাজ করছেন রুবেল। বাংলা ট্রিবিউনকে জানালেন, ‘ঈদে কোনও পরিকল্পনা নেই। কাজ কইরা খাওন লাগে। ছুটি বেশি পাইলে গ্রামের বাড়ি যাইতাম। এখন বাসায় ঘুমায়া থাকবো।’

ঈদে বেতন-বোনাস মিলেছে কিনা জানতে চাইলে রুবেল বলেন, ‘বেতন আছে, বোনাস নাই। বাসাবাড়ি থেকে ১০-২০ টাকা বাড়ায়া দেয়। ওইটাই বোনাস।’

ঢাকায় ময়লার গাড়িতে পরিচ্ছন্নকর্মীর ব্যস্ততা, ছবি: সাজ্জাদ হোসেন

আরেক কর্মী রুকন আলি বলেন, ‘মাস ভরা কাম কইরা টাইম পাওয়া যায় না। এহন একদিন ছুটি পাইয়া কী করমু। শইল্যের রেস্ট নিতে নিতেই সময় যায় গা। ঘুরবো কখন? ঈদের পর দিনই হাজিরা দেওন লাগবো।’

তবে পরিবারে জন্য ঈদের বাজার করা হয়েছে বলে জানান তিনি।

বেতনের অপেক্ষায় থাকা ময়লা গাড়ির হেলপার সাগর বলেন, ‘পরিবারের লোকেরা বাড়ি চলে গেছে। আমি আছি। আগামীকাল এদিকেই থাকমু। না হইলে ঘুরতে যামু জিয়া উদ্যান, না হয় শাহাবাগ।’

‘এই কাজে ছুটি নাই’

আক্ষেপ নিয়ে সাগর বলেন, ‘আগে লেগুনার হেলপার ছিলাম। ছুটি ছিল। এই কাজে কোনও ছুটিও নাই।‘

অবশ্য ঢাকা ছেড়ে অনেকে গ্রামে চলে যাওয়ায় ঈদের পর কাজের তেমন চাপ থাকবে না। এতেও খানিকটা স্বস্তি মিলবে বলে জানান পরিচ্ছন্নতা কর্মীরা।

/এফএ/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের