রাজনৈতিক কর্মসূচির নামে কেউ যেন নাশকতা করতে না পারে: ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০২২, ১৯:৩০আপডেট : ১৬ মে ২০২২, ১৯:৪১

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এলাকায় রাজনৈতিক কর্মসূচির নামে কেউ যেন কোনও ধরনের নাশকতা কিংবা আগুন সন্ত্রাস করতে না পারে, সেদিকে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম।

সোমবার (১৬ মে) রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এপ্রিল মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি এ নির্দেশনা দেন।

এ সময় ডিএমপি কমিশনার বলেন, ‘আইনশৃঙ্খলার যাতে অবনতি না ঘটে, সে দিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রকৃত অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। ঢাকা শহরের অপরাধ প্রতিরোধে নিরলসভাবে কাজ করতে হবে। সবাইকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।’

তিনি বলেন, ‘চুরি-ছিনতাই প্রতিরোধ এবং মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখতে হবে।’

ফুটপাত দখলমুক্ত রাখতে ডিএমপির ক্রাইম বিভাগ ও ট্রাফিক বিভাগকে একসঙ্গে কাজ করার ব্যাপারে নির্দেশনা দেন ডিএমপির কমিশনার শফিকুল ইসলাম। 

/আরটি/আরকে/আইএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের